এক্সপ্লোর

Falharini Kali Puja 2023: ফলহারিণী কালীপুজো সাড়ম্বরে পালিত হচ্ছে তারাপীঠে

Falharini Kali Puja 2023 at Tarapith: প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে তারাপীঠে।

ভাস্কর মুখোপাধ্যায় বীরভূম: প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja 2023) পালিত হচ্ছে তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত। এই দিনেই পূজিত হন আদিশক্তি।

ফলহারিণী কালীপুজো সাড়ম্বরে পালিত হচ্ছে তারাপীঠে

এই অমাবস্যায় মা তারাকে ফলের ভোগ নিবেদন করলে ইচ্ছেপূরণ হয় বলে বিশ্বাস। তাই ফল দিয়ে তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার। মা তারাকে  দু'বার ভোগ নিবেদন করা হয়। রাতে প্রসাদ হিসেবে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা,  খিচুড়ি, পাঁঠার মাংসের ভোগ। এই তিথিতে দেবীর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় এবং শুভ ফলপ্রাপ্তি হয়।

ভক্তের চোখে তিনি সদা বিরাজমান

অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে এইদিন স্বয়ং দেবী ভক্তের ইচ্ছেপূরণ করার জন্য পূথিবীর বুকে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমান। তাঁর প্রকাশ সর্বত্রই। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে। 
বলা হয়, এই দিন পরমহংস রামকৃষ্ণ দেব, স্ত্রী সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। রামকৃষ্ণ মিশনে এই ফলহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত। 

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে বেলুড় মঠেও

আজ ফলহারিণী কালীপুজো (Falharini Kali Puja 2023) । প্রতিবছর এই দিনটি অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয় রামকৃষ্ণ মিশনের সমস্ত কেন্দ্রে। বেলুড় মঠেও আজ একইভাবে সেই পুজোর আয়োজন করা হয়েছে। এই বিশেষ দিনটি দক্ষিণেশ্বর তো বটেই, বেলুড় মঠের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।  আর এই বিশেষ দিনে বেলুড়মঠে ঠাকুরের গর্ভগৃহে ঠাকুরের বাম পার্শ্বে মায়ের প্রতিকৃতি রেখে তাঁকে পুজো করা হয়। অমাবস্যা পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় পুজো। সারারাত ধরে নিশি পুজো চলে ভোর পর্যন্ত। মঠের সন্ন্যাসী এবং ব্রহ্মচারীরা পুজো করেন। দেবীর বন্দনা করেন ভক্তিগীতি এবং গান দ্বারা মাকে আহ্বান করেন এবং পুজো শেষে প্রসাদ বিতরণ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget