এক্সপ্লোর

Parui Chaos:তৃণমূলের আদি-নব্যের সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই, জখম শিশু-সহ ৫

Post Poll Chaos:তৃণমূলের আদি-নব্যের সংঘর্ষে রণক্ষেত্র পাড়ুই। অভিযোগ, গ্রাম দখলের চেষ্টায় তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে।

ভাস্কর মুখোপাধ্যায়, বিষ্ণুখণ্ডা: তৃণমূলের আদি-নব্যের সংঘর্ষে (Parui TMC Infight) রণক্ষেত্র পাড়ুই। অভিযোগ, গ্রাম দখলের চেষ্টায় তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বিষ্ণুখণ্ডা গ্রামে ২ গোষ্ঠীর লড়াইয়ে ব্যাপক বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ। ২ পক্ষের সংঘর্ষে শিশু-সহ জখমের সংখ্য়া মোট ৫। জখমরা আপাতত বোলপুর হাসপাতালে ভর্তি। প্রাথমিক ভাবে যা জানা যাচ্ছে, তাতে এলাকা দখলের চেষ্টায় বাড়ি ভাঙচুর করা হয়। লুঠপাটের অভিযোগও রয়েছে। গ্রামে পুলিশি টহল চলছে। ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে খবর। তৃণমূলের জেলা সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের অবশ্য দাবি, এটি গ্রাম্য বিবাদ। দলের কোনও যোগ নেই। অন্য দিকে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার দাবি, এই ভোটের পর গ্রামের দখল কাদের হাতে থাকবে তাই নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে।

কী জানা গেল?
গ্রামবাসীদের অভিযোগ, কিছু বিজেপি কর্মী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন। ভোট শেষ হতেই এই গ্রাম দখলের চেষ্টা করেন তাঁরা, এমনও জানাচ্ছেন গ্রামবাসীরা। বেশ কয়েক দিন ধরে এই নিয়ে গ্রামে একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। শোনা যাচ্ছে, পুরনো তৃণমূল কর্মীরা এ জন্য নতুন তৃণমূল কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। এই ঘটনা ঘিরে আজ তেতে ওঠে বিষ্ণুখণ্ডা গ্রাম। এদিন তৃণমূলের ভাল পারফরম্যান্স উপলক্ষ্যে একটি অনুষ্ঠান করেছিলেন পুরনো তৃণমূল কর্মীরা। অভিযোগ, সেখানেই চড়াও হন নব্য তৃণমূল সদস্যরা। ব্যাপক বোমাবাজি, লাঠি দিয়ে আক্রমণও করা হয়। জখমদের একটি ছোট মেয়েও রয়েছে বলে খবর। তার শরীরে বোমার আঘাত লেগেছে বলে খবর। বিশাল পুলিশ বাহিনী গ্রামে এসেছে। এখনও তল্লাশি চলছে গ্রামে। এই গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যেরও অভিযোগ, বিজেপি থেকে সদ্য দলে আসা কর্মীদের প্রশ্রয় দিচ্ছে স্থানীয় নেতৃত্ব। তারই জের এই অশান্তি, অভিযোগ গ্রামবাসীদের। 

গোষ্ঠীকোন্দলের অভিযোগ বার বার...
ভোটের ফলপ্রকাশের পরে একাধিক বার জল্পনার কেন্দ্রে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। খাস কলকাতার কসবায় যেমন দুই তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের মধ্যে বিবাদ বাধে। তাতে দফায় দফায় তেতে উঠেছিল ওই এলাকা। এখনও পর্যন্ত ওই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১৪ জন।  ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত দীনু যাদবও। প্রাথমিক ভাবে জানা যায়, পাড়া দখলকে কেন্দ্র করে কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না ও ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ অস্ত্র আইনের ধারায় মামলা রুজু করা হয়। তবে লিপিকা বলেছিলেন, "আমার লোক, তাঁর লোক, এবিষয়ে কিছু বলতে পারব না। কে কার হয়ে কাজ করে সবাই জানে। নতুন কোনও বিতর্ক চাই না। দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টি দেখছে। কোনও মন্তব্য করতে চাননি তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ।

আরও পড়ুন:উত্তরবঙ্গে বিপর্যয়, কিন্তু সপ্তাহান্তেও গরমে হাঁসফাঁস বীরভূম!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget