এক্সপ্লোর

Mithun Chakraborty: পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর বিজেপির, কাল রাজ্যে আসছেন মিঠুন চক্রবর্তী

Panchayat Election:পঞ্চায়েত ভোটের আগে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাচ্ছে বিজেপি। জনসংযোগ বাড়াতে জোর গেরুয়া শিবিরের। সূত্রের খবর, সে জন্যই আগামিকাল সকাল সাড়ে আটটায় রাজ্য়ে আসছেন বলি-তারকা।

দীপক ঘোষ, কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) ময়দানে নামাচ্ছে বিজেপি (BJP)। জনসংযোগ বাড়াতে (Public Relations) জোর গেরুয়া শিবিরের। সূত্রের খবর, সে জন্যই আগামিকাল সকাল সাড়ে আটটায় রাজ্য়ে আসছেন বলি-তারকা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘোরার কর্মসূচি রয়েছে তাঁর। বিজেপির হয়ে প্রচারই সেই কর্মসূচির মূল লক্ষ্য।

কী রয়েছে কর্মসূচিতে?
বলি-তারকার জনপ্রিয়তাকে পঞ্চায়েত ভোটে কাজে লাগাতে চায় গেরুয়া শিবির। একুশের বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তীকে রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। তাঁকে দিয়ে দলীয় প্রচার করানো হয় বিজেপির তরফে। এবারও সেই কৌশলই নিতে চায় বঙ্গ বিজেপি। এর মধ্যেই সাংগঠনিক তোড়জোড় শুরু করেছে তারা। 'শক্তি মণ্ডল' তৈরি হয়েছে। আগামীদিনে তারা বুথ কমিটিও তৈরি করবে। দলীয় সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে রাজ্য গেরুয়া শিবির। সেই জন্য প্রচারের কাজে লাগানো হবে মিঠুন চক্রবর্তীকে।   

চমক বিজেপির...
মাসখানেক আগেই বঙ্গ বিজেপিতে যে নতুন কোর কমিটি তৈরি হয়েছিল তাতে আনা হয়েছিল তারকা মিঠুন চক্রবর্তীকে। এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনেও বিজেপির তারকা প্রচারক ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপি প্রার্থীদের হয়ে বিভিন্ন এলাকায় প্রচারও করেছিলেন তিনি। রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে কমিটিতে মিঠুন চক্রবর্তী, মন্তব্য সুকান্ত মজুমদারের। তার আগে, গত সেপ্টেম্বরে কলকাতায় এসেছিলেন বলি-তারকা। টাকা উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতি তখন তোলপাড়। সে বিষয়ে প্রশ্ন করা হলে বলেছিলেন, ‘হতাশায় ভুগি যে এত টাকা আয় করতে পারলাম না। টাকা উদ্ধারের ঘটনায় বন্ধুরা মাঝে মাঝে মজা করে। দোষ না করলে ইডি-সিবিআইয়ের তদন্তে ভয় কীসের?’ তবে বিজেপির হেস্টিংস দফতরের ওই সাংবাদিক বৈঠকেই তিনি জানিয়ে দেন, তাঁর প্রচারের তার বাধা থাকবে সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনার উপর। কাউকে ব্যক্তিগত আক্রমণে তিনি যে বিশ্বাসী নন, সেটা জানিয়ে দেন মিঠুন। তবে সে বারও একটি বিষয়ে প্রত্যয়ী দাবি করেছিলেন তিনি। বলেন, 'এখনও বলছি, তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।' কারা তাঁরা? সাংবাদিকদের উদ্দেশে বার্তা একটাই, 'ক্যামেরা প্যান করুন, একটু জুম ইন, জুম আউট করুন। নিজেরাই বুঝে যাবেন।' 
পঞ্চায়েত ভোটের মুখে এবার কী বলবেন তিনি? তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।

আরও পড়ুন:এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর সিবিআই, ২০ জন চাকরিপ্রার্থী,চাকরি প্রাপককে তলব

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget