এক্সপ্লোর

Dilip Ghosh Marriage : 'বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমিই'...রিঙ্কুকে কী বলেছিলেন দিলীপ? কী মত ছেলের?

রিঙ্কু জানিয়েছেন, বিয়ের প্রস্তাব গিয়েছিল তাঁর তরফেই। গত সেপ্টেম্বরের মাঝামাঝি। দিলীপ ঘোষ তিন মাস সময় নিয়েছিলেন। 

শিবাশিস  মৌলিক, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : অপেক্ষার প্রহর গোনা শুরু। বিয়ের সময় এল কাছে। নেই নহবত, প্যান্ডেল বা ভূরিভোজ। একদম ছিমছাম অনুষ্ঠানে কিছুক্ষণ পরেই রেজিস্ট্রি বিয়ে করতে চলেছেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। বিয়ের সামগ্রী নিয়ে বাড়িতে পৌঁছলেন সুকান্ত-লকেট। আসতে শুরু করেছেন খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও। বাড়ির মধ্যে উৎসবের মেজাজ।

বিয়ের প্রস্তাব কার তরফে 

এরই মধ্যে বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছেন, একই দলের রাজনৈতিক কর্মী। রাজনীতি করেন ২০১৩ সাল থেকে। তার অনেকদিন পরেই দিলীপ ঘোষের সঙ্গে পরিচয়। তবে তখন আলাপ-পরিচয় ছিল একেবারে পার্টি কর্মী ও দলের কার্যকর্তার মধ্যে ঠিক যেমনটা থাকা দরকার, ততটুকুই। তবে রিঙ্কু নিজেই জানিয়েছিলেন 'অনেকদিনই... ভাল তো লাগতই' । এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছেন, বিয়ের প্রস্তাব গিয়েছিল তাঁর তরফেই। গত সেপ্টেম্বরের মাঝামাঝি। দিলীপ ঘোষ তিন মাস সময় নিয়েছিলেন। 

দিলীপ ঘোষের হবু স্ত্রী  রিঙ্কু মজুমদার জানিয়েছেন , পরিবারকে জানিয়েই, সম্মতি নিয়েই বিয়ে। দিলীপ ঘোষের মা বহুদিন ধরেই চাইছিলেন ছেলে ,সাতপাকে বাঁধা পড়ুক। রিঙ্কুকে মনে ধরেছিল তাঁরও। তাই সম্মতি দিয়েছিলেন। তারপর একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেওয়া। 

কী বলছেন রিঙ্কু মজুমদারের ছেলে ?

দিলীপ ঘোষের পরিবারের তরফে আছেন তাঁর মা। রিঙ্কু মজুমদারের তরফে এসেছেন তাঁর মামা, মামি মা ও ঘনিষ্ঠ কিছু আত্মীয় স্বজন। রিঙ্কুর এক ছেলে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। তিনিও মায়ের বিয়ের খবরে খুশি । পাত্রও পছন্দের । রিঙ্কুর কথায় , 'এত ডিজার্ভিং একজন মানুষ...ছেলে খুবইখুশি '। শোনা যাচ্ছে লাল বেনারসিতে সাজবেন রিঙ্কু। আইনি বিয়ের পাশাপাশি মানা হবে কিছু বৈদিক আচারও। ইতিমধ্যেই সাজগোজ শুরু করেছেন রিঙ্কু। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর তরফে কাউকেই নিমন্ত্রণ করা হয়নি। তবুও তাঁর বাড়িতে সকাল থেকেই বিজেপি নেতাদের ভিড়। উপহার দিয়ে এসেছেন সুকান্ত মজুমদার ও লকেট চট্টোপাধ্যায়। অগ্নিমিত্রা পাল তো আবদারই করে ফেলেছেন ভোজ খাওয়ার। 

এদিকে গত লোকসভা নির্বাচনে দুর্গাপুর-আসানসোল কেন্দ্রে দিলীপের প্রতিদ্বন্দ্বী কীর্তি আজাদও মিষ্টি বিলি করেছেন নিজের বাসভবনে। গান গাইছেন 'মেরি ইয়ার কি শাদি হ্যায়'।  শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। সব মিলিয়ে বিজেপি নেতার বিয়ের খবরে উৎসবের মেজাজ বিরোধী শিবিরেও। শুভেচ্ছা বার্তা এসেছে তাঁদের তরফেও।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: ১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
১৭ অগস্ট নতুন সরকারের ১০০ দিন, সেদিন থেকেই ফের মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা
Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget