এক্সপ্লোর

Dilip Ghosh: 'তিহাড়ে নিয়ে গেলে বাঘ দেখে পাবেন দিল্লির মানুষও', কেষ্টকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ

Anubrata Mandal: শনিবার প্রকাশ্য সভা থেকে অনুব্রতকে তীব্র কটাক্ষ করেন দিলীপ।

বীরভূম: দিল্লিযাত্রা আটকে গিয়েছে শেষ মুহূর্তে। নিজের গড় বীরভূমেই ফিরে গিয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তা নিয়ে রাজনৈতিক তাপ-উত্তাপ বাড়ছেই। এ বার নাম না করে বীরভূমের তৃণমূল (TMC) সভাপতিকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অনুব্রতকে তিহাড়ে রাখার কথার পরামর্শ শোনা গেল তাঁর মুখে (Cattle Smuggling Case)। 

নাম না করে অনুব্রতকে তীব্র কটাক্ষ দিলীপের

শনিবার প্রকাশ্য সভা থেকে অনুব্রতকে তীব্র কটাক্ষ করেন দিলীপ। তিনি বলেন, "বীরভূমের বাঘকে খাঁচায় রেখেছে সিবিআই। এর পর তিহাড় জেলে গেলে দিল্লির মানুষও খাঁচাবন্দি বাঘকে দেখতে পাবে।"  

এর আগে প্রকাশ্য সভায় অনুব্রতকে 'বীরভূমের বাঘ' বলে উল্লেখ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।  জবাব দিতে গিয়ে দিলীপকে এ দিন পাল্টা কটাক্ষ করেছেন তিনিও। ফিরহাদ বলেন, "অনুব্রতকে নিয়ে দিলীপ ঘোষের এত মাথা ব্যথা কেন? কাল কেউ দিলীপদার নাম বলে, উনি গ্রেফতার হবেন? নাম বললে গ্রেফতার হয় না, প্রমাণ লাগে। দিল্লি নিয়ে যাবে কি যাবে না, এত আগ্রহ কেন। সবাই আইনি লড়াই লড়তে পারেন। তিহাড়ে থাকলে জিতে গেলাম, আসানসোলে থাকলে হেরে গেলাম, এমন কিছু আছে কি! এত আগ্রহ কেন?"

আরও পড়ুন: Dev Adhikari: মিঠুন রয়েছেন বলেই কি! নন্দনে ব্রাত্য 'প্রজাপতি', আক্ষেপ দেবের

গরুপাচার মামলায় ধৃত অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন তদন্তকারীরা। সেই মতো আদালত থেকে অনুমোদনও জোগাড় করে ফেলেন তাঁরা। কিন্তু ওই দিনই অনুব্রতকে পুরনো একটি মামলায় গ্রেফতার করে রাজ্য পুলিশ, যেখানে একবছর আগে অনুব্রত গলা টিপে তাঁকে হত্যার চেষ্টা করেন বলে পুরনো অভিযোগে মামলা করেন তৃণমূলেরই এক কর্মী।  তাতে বিরোধীররা অভিযোগ করেন যে, তৃণমূলই পুরনো অভিযোগ খুঁচিয়ে তুলে অনুব্রতর দিল্লিযাত্রা আটকে দিল।

দুবরাজপুর হাসপাতাল থেকে বেরনোর সময় সকলকে শুভেচ্ছা জানান অনুব্রত

সেই আবহে শনিবার দুবরাজপুর হাসপাতাল থেকে বেরনোর সময় সকলকে শুভেচ্ছা জানান অনুব্রত। গায়ে শাল জড়িয়ে তিনি যখন বেরোচ্ছেন, সেই সময় তাঁকে ছেঁকে ধরে সংবাদমাধ্যম। সেই সময় অনুব্রত বলেন, "নতুন বছর ভাল যাক। প্রত্যেকের ভাল হোক। উপকার হোক সকলের। বীরভূম এবং গোটা রাজ্যের মানুষের ভাল হোক।" দলের কর্মী এবং সমর্থকদেরও শুভেচ্ছা জানান অনুব্রত।

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কড়া অবস্থান নিলেও, বরাবরই অনুব্রতর পাশে থেকেছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন। ফিরহাদ, শতাব্দী রায়রাও তাঁর সমর্থনে এগিয়ে এসেছেন বার বার।

সেরা শিরোনাম

News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget