এক্সপ্লোর

Garden Reach Building Collapse:অবৈধ নির্মাণ নিয়ে চিঠি আগেই, চাঞ্চল্যকর দাবি বিজেপি নেতা রাকেশ সিংয়ের

BJP Leader Rakesh Singh:গার্ডেনরিচের যেখানে বহুতল ভেঙে পড়েছে সেখানে সব বাড়িই অবৈধ, অভিযোগ জানিয়ে আগেই একাধিক জায়গায় চিঠি বিজেপি নেতার।

রাজর্ষি দত্তগুপ্ত, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: গার্ডেনরিচের যেখানে বহুতল (Garden Reach Building Collapse) ভেঙে পড়েছে, সেখানে সব বাড়িই অবৈধ। এই অভিযোগ জানিয়ে তিনি আগেই মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতিদের চিঠি লিখেছেন। দাবি করলেন বিজেপি নেতা রাকেশ সিং (BJP Leader Rakesh Singh On Illegal construction)। ২ বছরে সাড়ে আটশোর বেশি অবৈধ বাড়ি ভেঙেছে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। পাল্টা দাবি করলেন তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

কী দাবি?
এবিরি আনন্দকে রাকেশ বলেন, 'এই বহুতল যেটা ধসেছে, আমি ক্য়ামেরার সামনে বলছি, যে ৫০৬ আজহার মোল্লা বাগান ভিলেজ রোড, ১৩৪ নম্বর ওয়ার্ড, যে বিল্ডিংয়ের মধ্যে কনস্ট্রাকশনটা চলছিল, সেই বহুতলের মতো হাজার হাজার বহুতল রয়েছে। ওখানে ১০০ শতাংশ বিল্ডিং অবৈধ।' কলকাতা পুরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরূপ চক্রবর্তীর অবশ্য পাল্টা দাবি, 'ববি হাকিম নেতৃত্বে আসার পরে, আমি দায়িত্ব নিয়ে বলছি, ৮৬৩টা গত দু'বছরে অবৈধ বাড়ি ভাঙা হয়েছে।' একের পর এক মৃত্যু, স্বজন হারানোর আর্তনাদ, ধ্বংসস্তূপের মধ্যে হন্যে হয়ে প্রিয়জনের খোঁজ... রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার পর হাহাকার, গার্ডেনরিচের পাহাড়পুর জুড়ে। ভেঙে পড়াটা বাড়িটা কি সত্যিই অবৈধভাবে তৈরি করা হচ্ছিল? সেই বহুতলটির মতো আশপাশে আরও অনেক বেআইনি বাড়ি কি মাথা তুলে দাঁড়িয়ে আছে এলাকায়?প্রাণের ঝুঁকি নিয়ে সেখানেই দিনের পর দিন কাটাচ্ছেন বহু মানুষ? এই প্রশ্নগুলি যখন ঘুরে ফিরে উঠছে, তখন বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা রাকেশ সিং। তাঁর দাবি, গার্ডেনরিচ এলাকায় বহু বাড়ি অবৈধভাবে তৈরি করা হয়েছে। তার জন্য তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা ও প্রশাসনের দিকেই আঙুল তুললেন তিনি। 
  গার্ডেনরিচে অবৈধ নির্মাণের বিরুদ্ধে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনারের পাশাপাশি, অবৈধ নির্মাণের মাধ্যমে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে, ED'কেও তিনি চিঠি লিখেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন তিনি। রাকেশের কথায়, 'একটা ওয়াটগঞ্জ এলাকা আছে, যেখানে আমি থাকি। ওখানে একটা বাজার রয়েছে। আপনি চিন্তা করতে পারবেন না, ১ লক্ষ টাকা স্কোয়ার ফুট। একটা প্রোমোটার বিক্রি করতে পারবে, ১ লক্ষ টাকা স্কোয়ার ফুট? পুরোপুরি বেআইনি।... নির্লজ্জের মতো বলছে যে, এটা কাউন্সিলর দেখবে না। আরে কাউন্সিলর বানাচ্ছে তো, দেখবে কী! ...'তবে বিজেপি নেতা তৃণমূল পরিচালিত পুরসভাকে নিশানা করলেও তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুন:'দায়ী মুখ্যমন্ত্রী, মেয়র ও কাউন্সিলর...' গার্ডেনরিচকাণ্ডে তোপ শুভেন্দুর

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget