এক্সপ্লোর

Sukanta Majumdar: 'কালকের মিটিংয়ে...', প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাৎ নিয়ে কী বললেন সুকান্ত ?

Modi Mamata Meeting: কৃষ্ণনগরের সভার পর সুকান্ত-শুভেন্দুর সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী...

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : রাজনৈতিক সংঘাতের আবহেই গতকাল সাক্ষাৎ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রোটোকল মেনে তিনি সৌজন্য সাক্ষাৎ সেরেছেন। জানিয়েছেন রাজ্যের দাবিদাওয়া। যদিও এনিয়ে সেটিং-তত্ত্বে শান দিয়েছে সিপিএম এবং কংগ্রেস। তবে, আজ কৃষ্ণনগরের সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকের পর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বললেন, "কালকের মিটিংয়ে যে কোনও লাভ হয়নি, আজকের আক্রমণে নিশ্চয়ই তা বোঝা গেছে। কোনও রাজনৈতিক কথা প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হয়নি।"

নরেন্দ্র মোদি দলীয় মঞ্চ থেকে তৃণমূল ও তৃণমূল নেত্রীকে ঝোড়ো আক্রমণ করলেন! আর মমতা বন্দ্য়োপাধ্য়ায় আক্রমণের জবাব তুলে রাখলেন রাজনৈতিক সভার জন্য়! আর এই সংঘাতের আবহেই আবার সন্ধেয় রাজভবনে নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় ২০ মিনিট দু'জনের কথা হয়।

বৈঠক শেষে বেরিয়ে মমতা বলেন, 'এখন তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি। সুতরাং এটা প্রোটোকল আছে যে, রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে, আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু RCTC-তে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলোও বলে গেলাম। আর কিছুক্ষণ গল্প করলাম এই যা। মানে আমার সঙ্গে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি হয়।'

এনিয়ে সুর চড়ায় কংগ্রেস ও সিপিএম। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তাহলে কি বাংলার দিদি, দিল্লির মোদিকে কিছু উপহার দিলেন ? যাতে মোদি খুশি হতে পারেন ? তারপরে কি দিদি রাজভবন অভিযানে গেলেন? মোদিকে ম্যানেজ করতে ? এটা কি কাকতালীয়, মোদি আসছেন, শেখ শাহজাহান জেলে যাচ্ছেন ? কীসের কারণে দিদিকে রাজভবনে গিয়ে মোদির সঙ্গে দেখা করতে হয়? কীসের ভয় তাঁর ? কীসের ভয়? কেন ভয় ? কী কারণে ভয় ? কীসের তোয়াজ? জানতে চাই আমরা।'

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এটা সিটিং না সেটিং? বিজেপির দেশে হাল খুব খারাপ। ফলে সিট নেগোসিয়েশন...ED-CBI কিছু বলছে না, পিসি-ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে। আর পিসি-ভাইপো বলছে, আমাদের বাঁচিয়ে দাও, সিটের নেগোসিয়েশন করছি।'

যদিও সেই বৈঠক প্রসঙ্গে সুকান্তর বক্তব্য, 'প্রধানমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রী ভেতরে এক কথা বলেন, আর বাইরে এসে অন্য কথা বলেন। কোন সংবিধানে একজন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না আজকে সরকারি প্রোগ্রামে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস আমার পাশে বসেছিলেন। এটা ডেকোরাম। তৃণমূল সংবিধান মানে না। আমরা তৃণমূল হতে পারি না। চোরকে রাজধর্ম শেখাতে হবে।  '
 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget