এক্সপ্লোর

Ashok Dinda : বিজেপি বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা ! বিদ্রোহ?

তবে কি তিনি কোনও অসন্তাষ থেকে গ্রুপ ছাড়লেন ? এখনই এই বিষয়ে মুখ খুললেন না তিনি।

বিটন চক্রবর্তী, খড়গপুর  : বিজেপির (BJP ) অন্দরের ক্ষোভ ক্রমেই বাইরে এসে পড়ছে। প্রকাশ্যে চলে আসছে এক নেতার সঙ্গে অন্যের মত পার্থক্য। এরই মধ্যে  বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের  হোয়াটস্ অ্যাপ গ্রুপ ছাড়লেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির সহ সভাপতি সাহেব দাস। এই ঘটনার মধ্যে আরও এক খবর শোরগোল ফেলেছে। 

বিজেপি বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়লেন ময়নার বিধায়ক অশোক দিন্দা (Ashoke Dinda) । এ প্রসঙ্গে ময়নার বিজেপি বিধায়ক জানান, তিনি হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন, তা ঠিক। তবে কেন ছেড়েছেন, তা তিনি জানাতে রাজি নন। অশোক দিন্দা জানান, বিধায়কদের হোয়াটস অ্যাপ গ্রুপ ছাড়ার পর তাঁর সঙ্গে দলের নেতারা যোগাযোগ করেছিলেন। আলোচনাও হয়েছে। তবে কী নিয়ে কথা হয়েছে, তাও তিনি জানাতে রাজি নন।   

 হিরণ চট্টোপাধ্যায়, শান্তনু ঠাকুর থেকে শুরু করে একাধিক নেতা–নেত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। এবার সেই দলে নাম এন অশোক দিন্দাও। তবে কি তিনি কোনও অসন্তাষ থেকে গ্রুপ ছাড়লেন ? এখনই এই বিষয়ে মুখ খুললেন না তিনি। শুধু বললেন ঠিক সময়ে জানাবেন। দসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যেই যোগাযোগ করেছে। 

আরও পড়ুন :

 ' কাজ করতে করতেই অভিজ্ঞতা বাড়ে ' , বিতর্কে জল ঢালার চেষ্টা দিলীপের?

 ২০২১ সালের ফেব্রুয়ারিতে, একই দিনে রাজনীতির মাঠে পা রাখলেন ক্রিকেট মাঠের দুই পরিচিত মুখ। মনোজ তিওয়ারি এবং অশোক দিন্দা। প্রাক্তন জাতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি যোগ দেন তৃণমূলে। আর অশোক দিন্দা যোগ দিলেন বিজেপিতে। 
ব্যাটসম্যান মনোজ এবং বোলার দিন্দা দু’জনই দীর্ঘদিন খেলেছেন বাংলার হয়ে।  বাংলার বিধানসভা ভোটের আগে তাঁরা রাজনীতির ইনিংস শুরু করেন প্রতিপক্ষ হিসেবে। তারপর বিধানসভা নির্বাচনে পদ্মশিবিরকে জয়ও এনে দেন দিন্দা। 

অন্যদিকে সোমবারই জানা যায়, বিজেপির তমলুক সাংগঠনিক জেলা পদাধিকারীদের  হোয়াটস্ অ্যাপ গ্রুপ ছাড়েন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও জেলা বিজেপির সহ সভাপতি সাহেব দাস। সাহেব জেলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যদিও সাহেব দাসের দাবি, গতকাল তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে একটি অনুষ্ঠানে ছিলেন। সেখানে তাঁর মোবাইল ফোন চুরি হয়ে যায়। নতুন মোবাইল ফোনে হোয়াটস অ্যাপ সেট করতে গিয়ে এই বিপত্তি ঘটে। শুভেন্দু অধিকারীর গ্রুপ ছাড়ার বিষয়টি নন্দীগ্রামের বিধায়কই ভাল বলতে পারবেন বলে দাবি বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতির।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget