এক্সপ্লোর

TMC Shahid Diwas 2022: 'বিজেপির মেরুদণ্ড বাঁকা, চব্বিশে দেশ থেকে ভেসে যাবে ওরা', হুঙ্কার মমতার

TMC Martyr Day 2022: ওদের একদিকে ইডি তো অন্যদিকে রয়েছে সিবিআই। চব্বিশে বিজেপির পতন অনিবার্য।'' এভাবেই মোদি সরকারকে আক্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্রকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন ২০২৪ সালে দেশ থেকে ভেসে যাবে বিজেপি। তিনি বলেন, ''বিজেপি ২০২৪ সালে দেশ থেকে ভেসে যাবে। আমাদের মেরুদণ্ড সোজা। কিন্তু ওদের মেরুদণ্ড বাঁকা। ওদের একদিকে ইডি তো অন্যদিকে রয়েছে সিবিআই। চব্বিশে বিজেপির পতন অনিবার্য।'' এভাবেই মোদি সরকারকে আক্রণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কেন্দ্রকে নিশানা করে আর কী বললেন মমতা?

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানুষের বৃষ্টি ২৪ সালে বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। ওদের লড়ার ক্ষমতা নেই। আমাদের মেরুদণ্ড সোজা। ওদের ব্যাঁকা। ওদের মেরুদণ্ড একদিকে ইডি, একদিকে সিবিআই। একদিকে আইটি, অন্যদিকে জিএসটি। আমরা মাথা উঁচু করে চলি। আমরা বিশ্বকবির দেশের লোক। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির।’’ “বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় অনেকভাবে হারানোর চেষ্টা করেছিল, পারেনি।’’ তোপ মমতার।

শহিদ স্মরণ সমাবেশে ২০২৪ নিয়ে বার্তা মমতার

বৃহস্পতিবার কলকাতার বুকে তৃণমূলের শহিদ স্মরণ সমাবেশে (TMC Shahid Diwas 2022) মমতার বক্তৃতার বড় অংশ জুড়ে ছিল বিজেপি। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের তীব্র নিন্দা করেন তিনি। বলেন, ‘‘বিজেপির সরকার এখনও কী সব বিল নিয়ে আসছে! কোনও মাথামুণ্ড নেই। সবার চাকরি খেয়ে নিচ্ছে। রেলে ৮০ হাজার চাকরি তুলে দিয়েছে। টি বোর্ড উঠিয়ে দিল। জুট ইন্ডাস্ট্রি শেষ করে দিল। এয়ার ইন্ডিয়া বিক্রি করে দিল। এখন বলছে ২০ হাজার না ৪০ হাজার অগ্নিবীর নিয়োগ করবে। ৮০ হাজার চাকরি তো আগেই খেয়ে নিয়েছে!’’

বিজেপি কোনও ঐতিহ্য মানে না বলে মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘কোনও প্রতিষ্ঠানের ঐতিহ্য মানে না। দেশের সংসদভবন পর্যন্ত দিয়ে দিয়েছে। নতুন করে ইতিহাসের বই লেখা হচ্ছে। যারা জীবনে স্বাধীনতার যুদ্ধ করল না, তারা নাকি ইতিহাস তৈরি করবে! এখন থেকেই ধমকাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় চাইলে বিজেপি থেকে অনেক ভোট নিতে পারতাম নাম। অথচ আসানসোলের নরেশকে ফোন করে ধমকায় গদ্দাররা। বলে ভোট না দিলে ইডি পাঠাবে। এ ভাবে চলতে পারে!’’

আরও পড়ুন: মার্গারেটকে সমর্থন নাকি নাকি ভোটদানে বিরত থাকবে তৃণমূল? কালীঘাটে বৈঠক তৃণমূলের সংসদীয় দলের

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget