এক্সপ্লোর

Howrah: প্রেমিকার অন্যত্র বিয়ের খবরে আত্মহত্যা প্রেমিকের, ধুন্ধুমার ডোমজুড়ে

Howrah Update: ডোমজুড়ের বাসিন্দা শেখ জাহিরউদ্দিনের সঙ্গে পাশের গ্রাম নতিবপুরের মেয়ে বছর কুড়ির এক মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কয়েক মাস তাদের সম্পর্কে চিড় ধরে।

সুনীত হালদার, হাওড়া: প্রেমিকার বিয়ে (marriage) ঠিক হয়েছে অন্যত্র। খবর পাওয়ার পর থেকেই ধীরে ধীরে অবসাদগ্রস্ত হতে শুরু করে প্রেমিক। আর তারপরেই হঠাৎ চরম সিদ্ধান্ত নেয় সে। গতরাতে আত্মহত্যা (Suicide) করে প্রেমিক। খবর পেতেই প্রেমিকার বাড়িতে চড়াও হয় প্রেমিকের বাড়ির লোকজন।

প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ, আত্মহত্যা প্রেমিকের

প্রেমিকার বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় অবসাদে আত্মহত্যা প্রেমিকের। গতকাল রাতে প্রেমিক ২৭ বছর বয়সী জাহিরউদ্দিন শেখ হায়দরাবাদে আত্মহত্যা করেন। এই খবর রাতেই ডোমজুড়ের কলোড়া মধ্যপাড়ায় প্রেমিকের বাড়িতে পৌঁছায়। এরপর প্রেমিকের বাড়ির ক্ষুব্ধ লোকজন এবং গ্রামবাসীরা প্রেমিকার বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর ও লুঠপাট চালায় বলে অভিযোগ। বাদ যায়নি স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িও। পরে ডোমজুড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় প্রেমিকের বাড়ির লোকজন ডোমজুড় থানায় মেয়ের দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে পুলিশ আত্মহত্যার প্ররোচনার মামলা শুরু করেছে।

ডোমজুড়ের কলোড়া মধ্যপাড়ার বাসিন্দা শেখ জাহিরউদ্দিনের সঙ্গে পাশের গ্রাম নতিবপুরের মেয়ে বছর কুড়ির এক মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কয়েক মাস তাদের সম্পর্কে চিড় ধরে। কর্মসূত্রে জাহিরউদ্দিন হায়দরাবাদে একটি সোনার দোকানে কাজ করতেন। সেখান থেকে মাঝে মাঝে মেয়েটির সঙ্গে ফোনে কথাও বলতেন। এই নিয়ে মেয়েটির দাদা শেখ সফিউদ্দিন আপত্তি জানায় বলে অভিযোগ। তিনি ফোনে জাহিরউদ্দিনকে নানাভাবে হুমকি দিতেন যাতে তাঁর বোনের সঙ্গে সে কোনও সম্পর্ক না রাখেন। গত রবিবার মেয়েটির পরিবারের লোকজন অন্যত্র তার বিয়ে ঠিক করেন। বিয়ের কেনাকাটাও শুরু করে পরিবার। জানা যাচ্ছে এই খবর জাহিরউদ্দিনের কাছে পৌঁছলে গতকাল রাতে সে নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। 

জাহিরউদ্দিনের মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়তেই তার পরিবারের লোকজন এবং গ্রামবাসীদের একাংশ মেয়েটির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়। এমনকী বিয়ের জন্য তৈরি সোনার গয়না, কাপড়, জামা এবং টাকাপয়সাও লুঠ করে নেওয়া হয় বলে অভিযোগ। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডার খুলে বাড়িতে আগুন লাগানো হবে বলে হুমকি দেয় লোকজন, অভিযোগ এমনটাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরই গ্রামবাসীরা চড়াও হয় কলোড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে। 

সেখানে ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। বাড়ির পাশাপাশি স্কুটারে ভাঙচুর করা হয়। সেখানেও পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জাহিরউদ্দিনের পরিবারের লোকজন মেয়েটির দাদা শেখ শামসুদ্দিনের বিরুদ্ধে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি আত্মহত্যার প্ররোচনার মামলা শুরু করেছে।

আরও পড়ুন: Mamata Banerjee : কর্মিসভার মাঝে অসুস্থ কর্মী, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী

কী বলছে মেয়েটির পরিবার?

তবে মেয়েটির মা জানিয়েছেন, তাদের মেয়েকে নানাভাবে উত্ত্যক্ত করত ওই ছেলেটি। তাই গত রবিবার অন্য জায়গায় মেয়ের বিয়ের পাকা দেখা হয়। এমনকী বাড়িতে সোনার গয়না এবং দামি কাপড় কেনাকাটা করে রাখা ছিল। অভিযোগ, গতকাল রাতে তাদের বাড়িতে ভাঙচুর ও লুঠপাট চালায় জাহিরউদ্দিনের পরিবারের লোকেরা। প্রেমিকার মা বলেন, 'মেয়েকে বিরক্ত করত। রবিবার ওর বিয়ের পাকা দেখা হয়। গতকাল রাতে এসে ভাঙচুর করে। আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল।' 

তবে জাহিরউদ্দিনের পরিবারের লোকজন মেয়েটির সঙ্গে তাদের ছেলের সম্পর্ক ছিল বলে দাবি করেন। প্রেমিকের বাবা বলেন, '২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। আমাকে বিয়ের কথা বলল। বললাম তোমার পছন্দ হলে দেখ। কিন্তু মেয়ের পরিবার না করে দিয়েছিল।' প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়েটির বিয়ে অন্যত্র ঠিক হয়ে যাওয়ায় অবসাদে আত্মহত্যা করেছে জাহিরউদ্দিন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। তিনি চেয়েছিলেন বসে মিটিয়ে দিতে। কিন্তু যেভাবে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে তার বিরুদ্ধে ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করবেন। পঞ্চায়েত প্রধান নিলুফা বেগম বলেন, 'আমার কাছে এসেছিল। আমি বলেছি মিটিয়ে দেব। এদিকে আমার বাড়িতেও ভাঙচুর করেছে।'

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget