এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee News: 'মানুষ এসব চান না...', ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে আর কী বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

Buddhadeb Bhattacharjee Memories: নিজেদের সরকারকে কখনও নির্ভুল বলে বর্ণনা করতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য্য। বলেছিলেন, 'আমাদের শিল্প নিয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল'

কলকাতা: তিনি চিরকাল চেয়েছিলেন, শিল্প আর কৃষি হাতে হাত রেখে পাশাপাশি চলুক। বারে বারে মুখ খুলেছিলেন শিল্প নিয়ে, কৃষি নিয়ে। তৃণমূল সরকারের বিভিন্ন নীতির তিনি বিরোধিতাও করেছে দ্ব্যর্থহীন ভাষায়। তৃণমূল সরকার প্রসঙ্গে এবিপি আনন্দর সম্পাদক সুমন দে-কে কী বলেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য (Buddhadeb Bhattacharjee)?

বুদ্ধদেব ভট্টাচার্য্যের কথায়, 'রাজ্যের দিকে তাকিয়ে সমালোচনাটা তো করতে হচ্ছে। পাড়ার জলসাটা এখন সরকারি জলসা হয়ে গিয়েছে। পাড়াতে সব উৎশৃঙ্খলতা, হিংস্রতা চলছে। কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। আমাদের সময়ও ২-১ বার এই প্রবণতা দেখা গিয়েছে তবে তা ব্যতিক্রম। আমরা সবকিছুর উর্ধ্বে ছিলাম দাবি করছি না। দু-একটা ভুল আমাদেরও হয়েছে, অন্তত আমার মনে হয়েছে। কিন্তু এখন পাড়ার উৎশৃঙ্খলতাটা চলে এসেছে অন্য জায়গায়। পাড়ার মোড়ে লাল-নীল রঙের তিনবাতি আর জলসা। এভাবে সরকার চলছে! সরকার আদৌ চলছে বলে তো মনে হচ্ছে না। আপনি যদি বলেন চলছে, তাহলে আমি বলব পিছন দিকে চলছে। একে বলে পশ্চাৎগতি। পিছোতে পিছোতে ৫ বছর পরে কোথায় গিয়ে দাঁড়াব জানি না। উৎসবের জন্য টাকা, ক্লাবের জন্য টাকা। গত ৬ মাসে আপনি সরকারের খরচের হিসেব বের করুন। এটা বিপজ্জনক প্রবণতা। সরকারের কোনও প্রায়োরিটি নেই। দিশা-লক্ষ্য সব হারিয়ে গিয়েছে। এর ফল পশ্চিমবঙ্গ ভুগবে।'

নিজেদের সরকারকে কখনও নির্ভুল বলে বর্ণনা করতে চাননি বুদ্ধদেব ভট্টাচার্য্য। বলেছিলেন, 'আমাদের সরকারের যে কয়েকটা ভুল আমার চোখে পড়েছে, তার মধ্যে প্রথম হল, আমাদের শিল্প নিয়ে আরও সচেতন হওয়া উচিত ছিল। নন্দীগ্রামে আমরা জমিতে হাত দেওয়ার আগে যা রটে গেল, সেটা উচিত ছিল না। তার মানে ক্ষেত্রটা আমাদের বিরুদ্ধে প্রস্তুতিই ছিল। পার্টিতে কিছু প্রবণতা আমার চিহ্নিত করেছিলাম। সাধারণ নাগরিক জীবনে হস্তক্ষেপ, মাতব্বরি.. আমরা এক এক করে এলাকা ধরে এগুলো বন্ধ করার চেষ্টা করেছিলাম। বুঝেছিলাম, মানুষ এসব মাতব্বরি একদম চান না। সব প্রতিষ্ঠানের মধ্যে সিপিএম হাত বাড়াচ্ছে, এ হতে পারে না। কিছু বেনো জল কিছু সরে গিয়েছে, কিছু এখনও সরেনি। প্রত্যেকটা জেলা ধরে, অঞ্চল ধরে ব্যবস্থা নিতে হচ্ছে।'

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Dies: ৮০ বছরে থামল জীবনযুদ্ধ, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

 

 

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget