এক্সপ্লোর

Budge Budge Cracker Godown Fire: বজবজে ঢুকতেই সংবাদমাধ্যমের গাড়ি আটকালো স্থানীয়রা, হল ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টাও !

সোমবার বজবজে ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়।

পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল  দে, বজবজ : বজবজে ( Budge Budge  )বেআইনিভাবে মজুত রাখা বাজিতে বিস্ফোরণের পর চলছে প্রবল ধরপাকড় । ফের বাড়ির মধ্যে বাজি, আর সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফের ঝরল প্রাণ! শুধু আগুনই নয়, বিস্ফোরণের আওয়াজও শোনা গেছে বলে, স্থানীয় সূত্রে দাবি। প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা।  তুঙ্গে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। 

সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা

সোমবার বজবজে ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি আটকানোর পাশাপাশি, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। এলাকায় এদিন পুলিশের দেখা মেলেনি।আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বারুদের স্তূপে বাংলা। একযোগে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। 

উদ্ধার ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি

ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বাজির ব্যবসা করছেন। এটাই তাঁদের রুজি-রুটি। এভাবে ধরপাকড় চললে তাঁরা পথে বসবেন বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, গতকালের ঘটনার পর মহেশতলা, বজবজ এলাকা থেকে ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি, বিস্ফোরক, প্রচুর বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। বেআইনি বাজি মজুতের অভিযোগে এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। 

স্থানীয় সূত্রে দাবি, বজবজের নন্দরামপুর দাসপাড়ায় দীর্ঘদিন ধরে বাজির কারবার চলে। অভিযোগ, প্রায় প্রতি বাড়িতেই বেআইনিভাবে বাজি মজুত থাকে। যদিও দমকল আধিকারিকের দাবি, মজুত বাজি থেকে বিস্ফোরণ ঘটেনি। 

প্রেক্ষাপট

রবিবার রাত পৌনে ৮টা নাগাদ, একটি বাড়ির ছাদে আগুন লাগে। ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনি। তাতেই চাপা পড়েছিলেন তিনজন। পরে তাঁদের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে যমুনা দাস (৬৫), তাঁর মেয়ে পম্পা ঘাটি (৪৫) এবং ১০ বছরের নাতনি জয়শ্রী ঘাটির। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে 

বিস্ফোরক উদ্ধার এগরাতেও

অন্যদিকে, খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। আজ সকালে সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে। ১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আজ আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ। 

 

 

সেরা শিরোনাম

Jadavpur University: 'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'দেশবিরোধী স্লোগান উঠলে ফের সার্জিক্যাল স্ট্রাইক হবে', যাদবপুরের ঘটনায় হুঁশিয়ারি দিলীপ ঘোষের
Body Recover: তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
তিন দিন নিখোঁজ থাকার পর ২৫-এর যুবকের নিথর দেহ উদ্ধার! কী ঘটেছে ? কী দাবি পরিবারের ?
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
যারা দেশের বিরুদ্ধাচারণ করবে, একদম বাংলা ধোলাই...পুরস্কৃত করব আমি, মন্তব্য কৌস্তভ বাগচীর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget