এক্সপ্লোর

Calcutta High Court: কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয়র চিকিৎসা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

Calcutta HC: কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল।

সৌভিক মজুমদার, কলকাতা: আলিপুরের কমান্ড হাসপাতালে (Alipur Command Hospital) জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাসপাতালের আবেদনে সাড়া দিল না আদালত। ৮ নভেম্বর পর্যন্ত পিছোল মামলার শুনানি। ফলে আপাতত কমান্ড হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mullick) চিকিৎসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই ED-র। কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার। এই মর্মে কলকাতা হাইকোর্টে আবেদনে জানায় কমান্ড হাসপাতাল। নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। সওয়াল ED-র।        

প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারির পর নিম্ন আদালতের বিচারক নির্দেশ দেন, আপাতত জ্যোতিপ্রিয় মল্লিকের পরিবারের পছন্দমতো বেসরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারবেন। পরে সুস্থ হলে, কম্যান্ড হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হবে। যদিও কম্যান্ড হাসপাতালের তরফে আদালতকে জানানো হয়, তাদের হাসপাতালের উপর গোটা পূর্ব ভারতের চাপ রয়েছে।  ১ লক্ষ সেনাকর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা হয় সেখানে। ফলে এমনিতেই বাড়তি চাপ রয়েছে।

এই পরিস্থিতিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। তখন কমান্ড হাসপাতালের আইনজীবীকে, অন্য আদালতে এই আর্জি জানানোর কথা বলেন বিচারক। এর পর বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কমান্ড হাসপাতাল। এদিন আদালতে হাসপাতালের তরফে বলা হয়, কমান্ড হাসপাতাল শুধুমাত্র সেনাবাহিনীর জন্য সংরক্ষিত। সেখানে অন্য ব্যক্তিদের চিকিৎসা করানো সমস্যার।                                                                                                      

তখন ইডি-র আইনজীবী সওয়াল করেন, নতুন নির্দেশিকা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের দুটি দফতর তাদের বিবাদ নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে না। তার জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। এদিন সওয়াল-জবাবের পর, ৮ নভেম্বর পর্যন্ত পিছিয়ে যায় মামলার শুনানি। 

আরও পড়ুন: Ration Scam: জ্যোতিপ্রিয়র কনভয়ের মধ্যেই থাকত বাকিবুরের গাড়ি! ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Raid in Blood Bank: ভিন রাজ্য়ে রক্ত বিক্রির অভিযোগ, রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
Dilip Ghosh:
"সবকটাকে ভিতরে ঢোকাবে সরকার, ... পড়ুয়াদের নাচাচ্ছিল", ককরোচ জনতা পার্টির আন্দোলনকে 'দেশবিরোধী' কটাক্ষ দিলীপ ঘোষের
West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৭.৭.২৬): এবার কি সরাসরি বিজেপিতেই মিশে যাবে কাকলি-সায়নীদের NCPI?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৭.৭.২৬): নিটকাণ্ডে দফায়-দফায় উত্তাল সংসদ, দুই কক্ষেই বিরোধীদের বিক্ষোভ
NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget