এক্সপ্লোর

Sukanya Mandal: অনুব্রত-কন্যা সুকন্যার সংস্থার নামে নোটিস, আয়-ব্য়য়ের হিসেব চাইল সিবিআই

Anubrata Mandal: সংস্থার আধিকারিকদের সোমবারের মধ্যে ডেকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

কলকাতা: গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)-কন্যা সুকন্যা মণ্ডলের (Sukanya Mandal) সংস্থার নামে এবার নোটিস জারি করল সিবিআই (CBI)। সূত্রের খবর, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থার আধিকারিকদের সোমবারের মধ্যে ডেকে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে। ওই সংস্থার ডিরেক্টর পদে রয়েছেন অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডল এবং অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুত্‍বরণ গায়েন।

অনুব্রত-কন্য়া সুকন্যার সংস্থাকে এ বার নোটিস ধরাল সিবিআই

মঙ্গলবার সিবিআই-এর একটি দল শান্তিনিকেতনে পৌঁছয়। সেখানে অস্থায়ী শিবিরে থেকে তদন্ত চলছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের আধিকারিকদের ১৬০ ধারায় নোটিস দেওয়া হয়েছে। অর্থাৎ সাক্ষী হিসেবে তলব করা হয়েছে তাঁদের। সুকন্যা এবং বিদ্যুৎবরণ, দু'জনকেই ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

এর আগে, সিবিআই সূত্রে জানা যায়, ANM অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডের মাধ্যমে একাধিক সম্পত্তি কেনা হয়েছে। এমনকি অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটেও এই সংস্থার নাম উঠে আসে। হুমকি দিয়ে, চাপসৃষ্টি করে নামমাত্র দামে বহু জায়গায় এই সংস্থার নামে সম্পত্তি, জমিজমা কেনা হয় বলে অভিযোগ করা হয়।  

আরও পড়ুন: SSC Scam: ‘দাদা, যা তা ভাবে টাকা তুলছেন মানিক’, মেসেজ পেয়েছিলেন পার্থও! চার্জশিটে দাবি ইডি-র

এই সংস্থার দুই ডিরেক্টর সুকন্যা এবং বিদ্য়ুৎবরণ। তাই সংস্থা সম্পর্কে নথি হাতে পেতে, তাঁদেরকেই নোটিস ধরানো হয়েছে। সুকন্যা বা বিদ্যুৎবরণ, দু'জনের একজনকে হাজির হতে হবে সিবিআই-এর সামনে। সেই নথি খতিয়ে দেখে তাঁদের জিজ্ঞাসাবাদও করতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

শারোদৎসব মিটতেই গরুপাচার মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দারা। গতকাল বোলপুরে সিবিআই-এর অস্থায়ী শিবিরে হাজিরা দিতে দেখা যায় সাঁইথিয়ার যুব তৃণমূল ব্লক সভাপতি সঞ্জীব মজুমদার। তাঁর চালকলও রয়েছে। একটানা তাঁকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের নামে কয়টি চালকল রয়েছে, সেগুলি কত টাকায়, কবে, কার কাছ থেকে কেনা হয়, তা জানতে চাওয়া হয় সঞ্জীবের কাছে। 

গরুপাচার মামলায় ফের তৎপরতা বাড়াচ্ছে সিবিআই

এর আগে বোলে ব্যোম, শিবশম্ভু-সহ এখাধিক চালকলে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, বোলপুর-সহ বীরভূমে অনুব্রতর নামে ও বেনামে একাধিক স্থাবর সম্পত্তি রয়েছে। তার মধ্যে রয়েছে চালকলও। সেই সংক্রান্ত বিশদ তথ্য হাতে পাওয়াই তাঁদের লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
Fertilizer Price:
"কৃষিমন্ত্রী আমাকে সময় দেননি, তাই...", স্পিকারের কাছে 'অভিযোগ' জানালেন ময়নাগুড়ির বিজেপি বিধায়ক
Tapas Ray : সুদীপ যদি সরাসরি বিজেপি-তে আসেন... কী বলবেন একদা তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে তৃণমূল-ছাড়া তাপস রায়?
সুদীপ যদি সরাসরি বিজেপি-তে আসেন... কী বলবেন একদা তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে তৃণমূল-ছাড়া তাপস রায়?
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget