এক্সপ্লোর

CBSE Class 12th result 2023: CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় বড় সাফল্য হাওড়ার ছেলের, IIT তে Physics পড়ার স্বপ্ন সৌমাদিত্যর

CBSE Class 12th Student in Howrah: CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় এবার বড় সাফল্য অর্জন করলেন হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র, কী বলছেন তিনি ?

সুনীত হালদার, হাওড়া: CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় (CBSE Class 12th result 2023) এবার বড় সাফল্য অর্জন করলেন হাওড়া আন্দুল দুইলার সৌমাদিত্য চন্দ্র (Soumaditya Chandra )। সে ৫০০ মধ্যে ৪৯১ নম্বর পেয়েছে। এর মধ্যে ইংরেজিতে ৯৯ ,অংকে ১০০, পদার্থবিদ্যায় ৯৭, রসায়নে ৯৮ এবং কম্পিউটারে ৯৭। বরাবরই মেধাবী সৌমাদিত্য কোভিডের কারণে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা দিতে পারেনি। সেজন্য তার মনে দুঃখ ছিল। তবে এবারে সিবিএসই বোর্ডের পরীক্ষায় বসার সুযোগ পেয়ে সুদে-আসলে নম্বর তুলেছে। 

৯৯ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন কলকাতার ছাত্র অরণ্য হালদার

তবে এবার কলকাতার দিল্লি পাবলিক স্কুল রুবি পার্কের বাণিজ্য বিভাগের ছাত্র অরণ্য হালদার ৯৯ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। এই স্কুলেরই ইপ্সা রায় সিবিএসই দশমের পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। একই নম্বর পেয়েছে সাউথ পয়েন্টের কৃতিকা গুহ-ও। সল্টলেকের ভারতীয় বিদ্য়া ভবনের কলাবিভাগের ছাত্রী অক্ষিতা গুপ্তা। সিবিএসই দ্বাদশে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮.৮ শতাংশ।

প্রত্যেকবারের মতো সিবিএসই-তে ভাল ফল করেছে সাউথ পয়েন্ট স্কুল

বিড়লা হাইসকুলের হর্ষিত কেডিয়া জানিয়েছেন, প্রাইভেট টিউটর ছাড়াই ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। একই নম্বর পেয়েছেন, লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমির বিজ্ঞান বিভাগের ছাত্র মেঘল জৈন ও কুশা শ্রীবাস্তব। ওই স্কুলেরই কলা বিভাগের পড়ুয়া অনিকেত চক্রবর্তীও সিবিএসই দ্বাদশের পরীক্ষায় ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছেন। প্রত্যেকবারের মতো সিবিএসই-তে ভাল ফল করেছে সাউথ পয়েন্ট স্কুল। বিজ্ঞান বিভাগে ৯৮.২ শতাংশ নম্বর পেয়েছেন সৌম্যাদিত্য চন্দ্র। কলা বিভাগের পড়ুয়া অনিশা ভট্টাচার্যর প্রাপ্ত নম্বর ৯৮ শতাংশ। 

IIT তে Physics পড়ার স্বপ্ন সৌমাদিত্যর 

সৌমাদিত্য জানিয়েছে, তাঁর প্রত্যাশা অনুযায়ী সে নম্বর পেয়েছে। সৌমাদিত্য জানিয়েছে, তার প্রাইভেট টিউটর না থাকলেও সে একটি বেসরকারি কোচিং সেন্টারে সঙ্গে যুক্ত ছিল। স্কুলের শিক্ষকের পাশাপাশি ওই কোচিং সেন্টারের শিক্ষকরা তাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। তার এই সাফল্য সে মা-বাবা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চায়। পড়াশোনার নির্দিষ্ট সময় না থাকলেও যখনই ভাল লাগতো সে পড়ত। ভবিষ্যতে তার ইচ্ছা আছে আইআইটিতে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করা। পড়াশোনার বাইরে সে ইংরেজি এবং বাংলা গল্পের বই পড়তে ভালোবাসে।

ছেলের সাফল্যে আনন্দে আত্মহারা মা, বানালেন সন্তানের প্রিয় খাবার, আলুভাজা

তাঁর মা শর্মিষ্ঠা চন্দ্র জানিয়েছেন, ছেলের সাফল্যে তিনি খুব খুশি। ছেলে আলু ভাজা খেতে ভালোবাসে বলে, আজ একটু বেশি আলু ভাজা করেছেন। ছেলে যা ভালবাসে, সেই নিয়েই পড়াশোনা করুক তিনি মনে প্রাণে চান। কোনও কিছু জোর করে চাপিয়ে দিতে চান না। সৌমাদিত্য এর বাবা উত্তরবঙ্গের চা বাগানের ম্যানেজার। গোটা পরিবার এখন অপেক্ষা করছেন গৃহকর্তা কবে বাড়ি ফেরেন। তখন জমিয়ে পার্টি হবে।

 আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

পাসের হার

প্রসঙ্গত, আগাম কোনও ঘোষণা ছাড়াই শুক্রবার সকালে প্রকাশিত হল CBSE-র দ্বাদশের রেজাল্ট।তারপরই প্রকাশিত হয় দশমের ফলও।Central Board of Secondary Education- বা CBSE-র দুই পরীক্ষার ফলেই দেদার নম্বরের ছড়াছড়ি। তবে প্রকাশ করা হয়নি কোনও মেধা তালিকা। এবার, CBSE দ্বাদশে পাসের হার ৮৭.৩৩ শতাংশ। যা গতবারের তুলনায় ৫.৩৮ শতাংশ কম। আর CBSE-র দশমে পাস করেছে ৯৩.১২ শতাংশ পড়ুয়া। এই সংখ্যাও গতবারের তুলনায় কম। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
জঙ্গিদের হিটলিস্টে শুভেন্দু অধিকারী? 'আগে থেকে জানতাম'... কেন বলছেন মুখ্যমন্ত্রীর বাবা ?
Bardhaman Terrorist Arrest: হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
হানিট্র্যাপ করে অপহরণ, রাজনৈতিক নেতাদের খুঁটিনাটি তথ্য সংগ্রহ, কী কী কাজ ছিল হামিমের বান্ধবী অর্পিতার ?
Bardhaman Terrorist Arrest: এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও
এবার জালে জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা, গুরুতর অভিযোগ তরুণীর বিরুদ্ধেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget