এক্সপ্লোর

Mamata Banerjee : 'শিল্পপতিদের কাছে আমার অনুরোধ দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন' : মমতা

CM : ভিনরাজ্যে কাজ করতে যাওয়া রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতেও শিল্পপতিদের বার্তা দিলেন তিনি।

কলকাতা : শিল্পপতিদের সঙ্গে বৈঠক, আর সেখানেই রাজ্যের প্রান্তিক মানুষদের জন্য বাড়তি উদ্যোগ নিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। ধনধান্যে অডিটোরিয়ামে চলতি বছরের রিয়েল এস্টেট কনভেনশনে যোগ দিয়ে তাঁর বার্তা, 'শিল্পপতিদের কাছে আমার অনুরোধ দরিদ্র মানুষের আবাসনের ব্যবস্থায় এগিয়ে আসুন'। সাধ্যের মধ্যে সকলের নিজের আস্তানা বানানোর সুযোগ তৈরি করে দেওয়ার বার্তা দেওয়ার পাশাপাশি ভিনরাজ্যে কাজ করতে যাওয়া রাজ্যের শ্রমিকদের রাজ্যে ফেরাতেও শিল্পপতিদের বার্তা দিলেন তিনি।

প্রসঙ্গত, করোনার (Corona Pandemic) করাল থাবা বদলে দিয়েছে কার্যত অনেক কিছুই। সবথেকে বড় যার প্রভাব অনেকের দৈনন্দিন জীবনেই পড়েছে আর্থিকভাবে। তারপর থেকে সময় বদলালেও মূল্যবৃদ্ধি থেকে বিভিন্ন খাতে খরচবৃদ্ধি, জীবনযাপন হয়ে উঠেছে বেশ মহার্ঘ। এই অবস্থাতে অনেকেই নিজের আস্তানা তৈরির স্বপ্নকে খানিক হিমঘরে পাঠাতে বাধ্য হয়েছেন। বিভিন্ন সমীক্ষা জানাচ্ছে, উচ্চদামে বিক্রি হওয়া ফ্ল্যাটের বাজারমূল্য সেভাবে ধাক্কা না খেলেও তুলনামূলক সস্তা ফ্ল্যাট নেওয়ার ভাবনায় লেগেছে ধাক্কা। উল্টোদিকে, আগের থেকে ফ্ল্যাট তৈরির ক্ষেত্রেও বেড়েছে খরচ। এই অবস্থায় আর্থিকভাবে খানিক পিছিয়ে থাকা মানুষদের নিজের বাসস্থানের ভাবনায় লেগেছে খানিক ধাক্কা। সেই কথা মাথায় রেখেই শিল্পপতিদের গরিবদের জন্য আবাসন বানানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

এদিকে, মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আমরা তিনটি অর্থনৈতিক করিডর (Economic Corridor) তৈরির সিদ্ধান্ত নিয়েছি। রিয়েল এস্টেট ব্যবসায় বহু মানুষ কাজ করেন। কলকাতায় রিয়েল এস্টেটের দাম সারা দেশের মধ্যে সবথেকে বেশি বেড়েছে। কিছু মহল থেকে সারাক্ষণ বলা হয় বাংলায় উন্নয়ন হয় না। বিরোধীরা এধরনের মিথ্যা প্রচার করে থাকে।' পশ্চিমবঙ্গ ব্যবসা করার জন্য অত্যন্ত সুবিধাজনক জায়গা বলে ফের বলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, 'আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। বাংলা গেটওয়ে অফ ওয়ার্ল্ড হবে।'

মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমাদের ল্যান্ড ব্যাঙ্ক আছে। ল্যান্ড ব্যাঙ্ক থেকে যে কোনও শিল্পের প্রয়োজনে জমি পাওয়া সম্ভব। আমাদের রাজ্যে বহু দক্ষ শ্রমিক আছেন। আমাদের রাজ্য থেকে শ্রমিকদের অন্য দেশে-রাজ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা সুরক্ষা পান না'।

                                   

আরও পড়ুন- 'বাংলার শ্রমিকদের রাজ্য়ে ফেরান', শিল্পপতিদের আহ্বান মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget