এক্সপ্লোর

Christmas: আজ বড়দিন, উৎসবের আবহে সেজে উঠছে তিলোত্তমা

Kolkata Christmas: প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ওয়াকিং স্ট্রিট। উৎসবের সেই সরণিকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।                                                                                      

কলকাতা: আজ বড়দিন (Christmas)। কড়া নিরাপত্তা বলয়ে উৎসব সরণি পার্ক স্ট্রিট (Park Street)। জেলাতেও শেষ পর্যায়ের প্রস্তুতি সারা। নিরাপত্তা জোরদার। 


কলকাতা থেকে জেলা, ক্রিসমাস কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রাজ্যের নানা প্রান্ত। উৎসবের মরশুমে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা তুঙ্গে। প্রতি বছর বড়দিনে পার্ক স্ট্রিট হয়ে ওঠে ওয়াকিং স্ট্রিট। উৎসবের সেই সরণিকে এখন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।                                                                                      

লালবাজার সূত্রে খবর, মোট ১১টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলছে পার্ক স্ট্রিটে। শনিবার শুধু পার্ক স্ট্রিটেই মোতায়েন ২ হাজার ২০০ জন পুলিশ। রবিবার সেই সংখ্যাটা বেড়ে হবে ৩ হাজার। এছাড়াও থাকছে ১৩টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড।, ২০টি নজরদারি বাইক। পার্ক স্ট্রিটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ১০ জন ডিসি পদমর্যাদার অফিসার। পার্ক স্ট্রিটে নিরাপত্তার সামগ্রিক তদারকির দায়িত্বে জয়েন্ট সিপি এসটিএফ। মহিলাদের নিরাপত্তায় রাখা হয়েছে উইনার্স টিম।                                                                              

আরও পড়ুন, পিসিঠাকুমা ও বাবার পাশে ছোট্ট আজানিয়া, মধ্যরাতে বড়দিনের প্রার্থনায় মমতা-অভিষেক

উৎসবের অজুহাতে হেলমেট না পরেই রাস্তায় বেরিয়ে পড়া। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছে পুলিশ। পার্ক স্ট্রিটে যখন দিকে দিকে পুলিশ-প্রশাসনের প্রস্তুতি, তখন করোনা সচেতনতার ছবি ধরা পড়েছে উত্তর ২৪ পরগনার হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চে। চিনে করোনা বিস্ফোরণের কথা মাথায় রেখে, জেলার এই গির্জায় ক্রিসমাস ক্যারোলে মাস্ক ও স্যানিটাইজার বাধ্যতামূলক করা হয়েছে। হাবড়ার গুমা সেন্ট মার্ক চার্চের ফাদার কিশোর মণ্ডল বলেন, "চিনে প্রতিদিন ১০ হাজার আক্রান্ত হচ্ছে। ভারতেও আসতে পারে। ক্যারোলে আসতে হলে স্যানিটাইজার মাস্ট। মাস্ক পরতে হবে।"                                             

অন্যদিকে, বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে হুগলির চারশো বছরেরও বেশি পুরনো ঐতিহ্যবাহী ব্যান্ডেল চার্চও। 

পাশাপাশি বড়দিনের আগের সন্ধেয় ক্রিসমাস কার্নিভালের সূচনা হল কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। কেক কেটে উৎসবের উদ্বোধন করেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার ৭ বছরে পা দিল  ক্রিসমাস কার্নিভাল। উদ্যোক্তা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিন্দ্যকিশোর রাউত ছাড়াও উপস্থিত ছিলেন, অভিনেত্রী ইশা সাহা-সহ আরও অনেকে।

সেরা শিরোনাম

CJP Protest : সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
সবাই নিজেদের সাংবাদিক দাবি করলে সুরক্ষা দেওয়া মুশকিল ! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
CPIM Bookstall: রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ
রাতের অন্ধকারে সিপিএম-এর বুকস্টল ভেঙে আগুন একাধিক জেলায়, বিজেপির বিরুদ্ধে বড় অভিযোগ

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget