এক্সপ্লোর

Adhir Chowdhury : "পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না", সাফ ঘোষণা অধীরের

Opposition Meeting : ২০২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড় । পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক।

কলকাতা : ২০২৪ লোকসভা ভোটের (LokSabha Vote) আগে বিরোধীরা কি একছাতার তলায় আসতে পারবে ? নাকি বিভিন্ন রাজ্যে রাজনৈতিক সমীকরণের উপর নির্ভর করে তা ভেস্তে যাবে ? এনিয়ে নানা আলাপ-আলোচনার মধ্যেই বিরোধী ঐক্যে শান দিতে আগামী ১২ জুন পাটনায় (Patna) হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের (TMC) সঙ্গে থাকছে কংগ্রেস (Congress)। কিন্তু, কী হবে এরাজ্যের সমীকরণ ? তা স্পষ্ট জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)।

তিনি বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই থামবে না। কে কোথায় বসল, না বসল আমার দেখার দরকার নেই, পশ্চিমবঙ্গে আমাদের লড়াই যেমন আছে, তেমনই থাকবে। এখন তৃতীয় ব্যক্তি ডেকেছেন নীতিশ কুমার। তাঁর ওখানে সভা হবে।"

২০২৪-এর আগে বিরোধী জোট গঠনে নয়া মোড় । পাটনায় ১২ জুন হতে চলেছে বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক। বৈঠকে তৃণমূলের (TMC) সঙ্গে থাকছে কংগ্রেস (Congress)। হাজির থাকবে আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি সহ অধিকাংশ বিরোধী দল। পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে আগেই অনুরোধ জানিয়েছিলেন মমতা। সেই অনুরোধ মেনেই বৈঠক ডাকলেন নীতীশ।

গত ২৪ এপ্রিল বিহারের মুখ্যমন্ত্রী তথা JDU নেতা নীতীশ কুমার, উপমুখ্যমন্ত্রী তথা RJD নেতা তেজস্বী যাদবের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তখনই, পাটনায় বৈঠক ডাকতে নীতীশ-তেজস্বীকে অনুরোধ জানিয়েছিলেন তৃণমূলনেত্রী। জানা গেছে, সেই মতোই এবার ১২ জুন বৈঠক ডাকলেন নীতীশ কুমার।

সম্প্রতি, মমতা-অখিলেশ, মমতা-কুমারস্বামী, রাহুল-নীতীশ, তেজস্বী-রাহুল, রাহুল-শরদ পাওয়ার, মমতা-কেজরিওয়াল... গত কয়েক মাসে বিজেপি বিরোধী একাধিক দলের শীর্ষ নেতৃত্বকে এভাবেই বারবার বৈঠকে বসতে দেখা যাচ্ছে। যার জেরে প্রশ্ন উঠছিল, তাহলে কি ২০২৪-এর লোকসভা ভোটের জন্য় বিরোধী জোটের সলতে পাকানো শুরু হয়ে গেল ? এরমধ্যেই, ২৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানকে পাশে বসিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' সেই সুরেই আজ তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় মন্তব্য করেন, "বিজেপির বিরুদ্ধে এককাট্টা হয়েই লড়বে বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর যুক্তি স্পষ্ট করে দিয়েছেন। সেই পথে কংগ্রেস চললে বিরোধী জোট আরও শক্তিশালী হবে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget