এক্সপ্লোর

Hiten Barman: কোচবিহার প্রাথমিক সংসদের চেয়ারম্যান পদ থেকে অপসারিত হিতেন, নেপথ্য কারণ ঘিরে জল্পনা

Cooch Behar News: এ নিয়ে কোনও ক্ষোভ জানাননি হিতেন। বরং সরকার তথা দলের সিদ্ধান্তই মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন তিনি।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দায়ের হয়েছে একাধিক মামলা। সেই আবহেই এ বার কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে (Cooch Behar News) অপসারিত হলেন হিতেন বর্মন (Hiten Barman)। তাঁর জায়গায় এলেন জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শক। এক বছরও হয়নি ওই পদে বসানো হয় হিতেনকে। আচমকা কেন তাকে সরানো হল, তা জল্পনা শুরু হয়েছে। 

আচমকা অপসারিত হিতেন বর্মন

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে গত কয়েক মাস ধরেই তোলপাড় বাংলা (Teacher Recruitment Scam)। তার মধ্যেই রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী হিতেনকে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদ থেকে সরানো হল। গত বছর অগাস্ট মাসে তাঁকে ওই পদে বসানো হয়। তার পর এক বছরও কাটেনি, সরিয়ে দেওয়া হল। 

ঠিক কী কারণে হিতেনকে সরানো হল, তার সপক্ষে কোনও ব্য়খ্যা মেলেনি। তবে একের পর এক নিয়োগ দুর্নীতি মামলা ঘিরে পরিস্থিতি যেভাবে ঘোরাল হয়ে উঠেছে, সেই সংক্রান্ত কোনও কারণেই তাঁকে সরানো হয়ে থাকতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এর আগে, কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ছিলেন কল্যাণী পোদ্দার। প্রায় ১০ বছর ওই পদে আসীন ছিলেন তিনি। হিতেন এক বছরও দায়িত্বে থাকতে পারলেন না। 

আরও পড়ুন: South 24 Parganas News: গৃহকর্তা-সহ পড়শিদের লালসার শিকার! গণধর্ষণের অভিযোগ পরিচারিকার, দুই নাবালক-সহ গ্রেফতার ৪

এ নিয়ে কোনও ক্ষোভ জানাননি হিতেন। বরং সরকার তথা দলের সিদ্ধান্তই মাথা পেতে নেবেন বলে জানিয়েছেন তিনি। ফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমার কাছে এখনও কোনও চিঠি আসেনি। সরকার যা সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে, তা মেনে নেওয়া হবে।"

হিতেনের অপসারণ ঘিরে জল্পনা 

কিন্তু এক বছর কাটার আগেই হিতেনকে চেয়ারম্যানের পদ থেকে অপসারণ ঘিরে জল্পনা শুরু হয়েছে। হিতেন পদে থাকাকালীনই সম্প্রতি কোচবিহার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির সংস্কারের জন্য রাজ্যের তরফে প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। করোনা কালে দু'বছর পঠনপাঠন বন্ধ থাকায় স্কুলগুলির অবস্থা বেহাল হয়ে উঠেছিল। তার জন্যই ওই টাকা বরাদ্দ করা হয়। সেই সংস্কারের কাজ সম্পূর্ণ করে, প্রাথনিক শিক্ষকের শূন্যপদগুলি দ্রুত পূরণ করার পরিকল্পনা নিয়েছিলেন হিতেন। তার পর দু'মাস কাটতে না কাটতেই তাঁকে সরিয়ে দেওয়া হল পদ থেকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget