এক্সপ্লোর

Suvendu Convoy Attack: শুভেন্দুর কনভয়ে হামলাকাণ্ডে অভিযোগ TMC-র বিরুদ্ধে, কাকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ ?

Suvendu Convoy Attacked Arrest: কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার ১

কোচবিহার: কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার ১। ধৃতের নাম রঞ্জিত দে। ইতিমধ্যেই তৃণমূলের বিরুদ্ধে প্রাণের মেরে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। 

আরও পড়ুন, ভোটার লিস্টে 'কারচুপি',বারুইপুর পূর্ব ও ময়নার ERO-কে সাসপেন্ড করল কমিশন

ঠিক কী হয়েছিল ?

ভেঙে চুরমার বুলেটপ্রুফ গাড়ির কাচ, একের পর এক গাড়িতে পাথরবৃষ্টি। কনভয়ে থাকা পুলিশের গাড়ির কাচও অবশিষ্ট নেই। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কারও হাতে তৃণমূলের পতাকা,কারও হাতে কালো পতাকা। বিরোধী দলনেতার গাড়ি ঘিরে চলল তুমুল বিক্ষোভ, স্লোগান। এদিন ভিনরাজ্যে বাঙালি হেনস্থা ও এনআরসি-র প্রতিবাদে কোচবিহারে মোট ১৯ টি জায়গায় সভা ছিল তৃণমূলের। একই সঙ্গে এদিনই কোচবিহারের এসপি ও প্রসাসনিক কর্তাদের সঙ্গে দেখা করার কথা ছিল শুভেন্দু অধিকারীর। খাগড়াবাড়িতে যে রাস্তা দিয়ে বিরোধী দলনেতার গাড়ি যাচ্ছিল, সেই রাস্তার পাশেই ছিল তৃণমূলের প্রতিবাদ সভা। সেখানে পুলিশ ব্যারিকেড করে রাখলেও তৃণমূল কর্মীরা ব্যারিকেডের বাইরে বেরিয়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারীর কনভয়ে চলে হামলা। 

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি

এদিকে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে পথে নামছে বিজেপি। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,এই ধরনের হামলা বিরোধী দলনেতার ওপর হতে পারে না। গণতন্ত্রের কালো দিন। বিজেপি এর প্রতিবাদে নামবে। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন। আমরা পথসভা করব, বিক্ষোভ দেখাব।' পাশাপাশি, নিশীথ প্রামাণিক বলেন, 'যখন কোচবিহারে আমাদের গাড়ি প্রবেশ হয়, তখন খুব ভাল করেই জানতাম, উদয়নবাবুর এই ধরণের পরিকল্পনা আছে।  উনি স্থানীয় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে বসে রয়েছেন।  সেখানেই আমাদের কনভয় থামানো হয়। বুলেটপ্রুফ গাড়ির উপরে, এমনভাবে আঘাত করা হয়, যে কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে। তবে বুঝতে হবে যে কতটা মরিয়ে ছিল তাঁরা, যে শুধুমাত্র এটা প্রতিবাদের ভাষা ছিল না। কিন্তু এতটা আক্রমণের তীব্রতা যে বুলেটপ্রুফ গাড়ির কাচ ভেঙে যাবে, তাহলে বুঝতে হবে, এটা প্রাণনাশের চেষ্টা ছিল।'

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
West Bengal News Live : যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন
যাঁরা ছটপুজোর বিরোধিতা করেছিলেন, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন, মন্তব্য শমীকের
BJP Leader's Arrest : '৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
'৬ কোটি টাকা আত্মসাৎ', দল থেকেই উঠল অভিযোগ ; গ্রেফতার অভিযুক্ত বিজেপি নেতা
Kunal Ghosh: আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
আদালত অবমাননা মামলায় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget