এক্সপ্লোর

Coochbehar News: কর নিয়ে টানাপোড়েন কোচবিহার পুরসভায়, সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত

রবীন্দ্রনাথ ঘোষ আর পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলায় তৃণমূলের এই দুই নেতার অম্ল-মধুর সমীকরণ অজানা নয়। পুরসভায় সরকারি সংস্থার বকেয়া কর নিয়ে ফের প্রকাশ্যে চলে এল তাঁদের টানাপোড়েন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: সম্পত্তি কর বাবদ প্রায় ৭০ লক্ষ টাকা বকেয়া রয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (North Bengal State Transport Corporation)। কোচবিহার পুরসভা (Coochbehar Municipality) সূত্রে এমনই খবর। বিপুল বকেয়ার দায় কার? পরিবহণ নিগমের বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের মধ্যে তা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন।

কর নিয়ে টানাপোড়েন কোচবিহার পুরসভায়: রবীন্দ্রনাথ ঘোষ আর পার্থপ্রতিম রায়, কোচবিহার জেলায় তৃণমূলের এই দুই নেতার অম্ল-মধুর সমীকরণ অজানা নয়। পুরসভায় সরকারি সংস্থার বকেয়া কর নিয়ে ফের প্রকাশ্যে চলে এল তাঁদের টানাপোড়েন। অর্থ সঙ্কটে ভুগছে তৃণমূল পরিচালিত কোচবিহার পুরসভা। চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পরেই সেকথা জানিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

কোচবিহার পুরসভা সূত্রে দাবি, বিভিন্ন সরকারি দফতরের প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি কর বকেয়া রয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা NBSTC-র বকেয়া সম্পত্তি করের পরিমাণ প্রায় ৭০ লক্ষ টাকা। জেলা পরিষদের বকেয়া প্রায় ৪৪ লক্ষ টাকা। কোচবিহার এমজেএন মেডিক্যালের বকেয়া ৭১ লক্ষ টাকা এবং পূর্ত দফতরের বকেয়া সম্পত্তি করের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। বকেয়া সম্পত্তি কর আদায়ের জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলিকে নোটিস পাঠাতে শুরু করেছে পুরসভা।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পদে রয়েছেন পার্থপ্রতিম রায়। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং কোচবিহার এমজেএন মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এখন তিনি। আর এই দুই সরকারি প্রতিষ্ঠানের বকেয়া সম্পত্তি করের পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। কোচবিহার পুরসভা চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “এনবিএসটিসির-ই বাকি রয়েছে প্রায় ৭০ লক্ষ টাকা। আমরা বলছি দিয়ে দিতে।‘’

২০১১ সালে রাজ্যে পালাবদলের পর এনবিএসটিসি-র চেয়ারম্যান পদে দায়িত্ব পান রবীন্দ্রনাথ ঘোষ। পুরনো রেকর্ড টেনে এনে খোঁচা দিতে ছাড়েননি NBSTC-র বর্তমান চেয়ারম্যান। এনবিএসটিসি- র চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস  জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “আমি তো এনবিএসটিসিতে ৬ মাস আর কোচবিহার মেডিক্যালে ৩ মাস এসেছি। এনবিএসটিসির টাকা বাকি ২০০৮-০৯ সাল থেকে। এর মধ্যে রবিবাবু চেয়ারম্যান ছিলেন। মিহির গোস্বামী ছিলেন। সৌরভ চক্রবর্তী ছিলেন। গৌতম দেব ছিলেন। অনেকেই ছিলেন। চেষ্টা করব দ্রুত মেটানোর।’’

দুই তৃণমূল নেতার কর টানাপোড়েন ঘিরে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, “এটা গিমিগ। রবিবাবু বলছেন মিটিয়ে দিতে আর পার্থ বলছেন আগেকার কথা। মানুষের আই ওয়াশ। বাস্তব হল কোচহবিহার পুরসভা ঋণের দায়ে জর্জরিত।’’ শেষ পর্যন্ত পুরসভা বিপুল বকেয়া করের কতটা আদায় করতে পারে, সেটাই দেখার।

আরও পড়ুন: Arms Recover Update: বাজেয়াপ্ত অটো থেকে উদ্ধার বোমা-অস্ত্র-গুলি! হরিদেবপুরের ঘটনায় নয়া তথ্য

সেরা শিরোনাম

Mamata On Chorbagan: হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
হতবাক ও দুঃখিত, চোরবাগানে ভয়াবহ বিপর্যয়ের পর প্রতিক্রিয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget