এক্সপ্লোর

Coochbehar News: দিনহাটায় তৃণমূলের দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ, আহত ১০ জন

TMC Inner Clash: উৎসবের আবহেও বন্ধ থাকল না রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূলের দুই নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায়।

শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: এলাকার রাশ হাতে রাখা নিয়ে, কোচবিহারের দিনহাটায় (Dinhata) তৃণমূলের (Trinamool) দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ। আহত ১০ জন। এঁদের মধ্যে রয়েছেন ৩ পঞ্চায়েত সদস্য। কয়েকজন হাসপাতালে ভর্তি। আজই এলাকায় যাচ্ছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

দুই নেতার সংঘাত ঘিরে সংঘর্ষ: উৎসবের আবহেও বন্ধ থাকল না রাজনৈতিক সংঘর্ষ। তৃণমূলের দুই নেতার অনুগামীদের সংঘর্ষে উত্তেজনা ছড়াল কোচবিহারের দিনহাটায়। ফাটল মাথা, ঝরল রক্ত। সম্প্রতি শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু সরকারকে, দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় নতুন ব্লক সভাপতি করা হয় দীপক ভট্টাচার্যকে। তারপর থেকেই দুই নেতার মধ্যে বিবাদের সূত্রপাত বলে স্থানীয় সূত্রে খবর।

মঙ্গলবার রাতে, ধাপড়ার হাট এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই নেতার অনুগামীরা। জখম হয়েছেন দু-পক্ষের ১০ জন। তাঁদের মধ্যে তৃণমূলের তিনজন পঞ্চায়েত সদস্যও রয়েছেন। আহত তৃণমূল নেতা এনামুল হক বলেন, “আমরা ৬-৭ জন ছিলাম, কালীপুজোর বিসর্জন চলছিল, সেই সময় দীপকের ঘনিষ্ঠরা অনুগামীরা লাঠিসোটা নিয়ে, বোম পিস্তল নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করে। আমরাও তৃণমূল করি ওরাও তৃণমূল করে।’’ এবিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, “আসলে আমি নতুন ব্লক সভাপতি হয়েছি মাস দুয়েক হল, ওটা বিষ্ণু সরকার সহ্য করতে পারছেন না। উনি নিজের অনুগামী তৈরি করেছেন, তারাই এগুলি ঘটাচ্ছে। পার্টির কোনও অনুষ্ঠানে আসছেন না, আর এই ঘটনাগুলি বলছেন।’’ পাল্টা জবাব দিতে গিয়ে তৃণমূল নেতা বিষ্ণু সরকার বলেছেন,  আমি দলের সৈনিক, দলের হয়ে কাজ করি। বুধবারের ঘটনা নিয়ে কোনও মন্তব্য করব না। এবিষয়ে বিজেপি বিধায়ক  নিখিলরঞ্জন দে বলেন, “তৃণমূলের এই দ্বন্দ্ব চলবেই। এখনও পর্যন্ত অঞ্চল সভাপতি ঘোষণা হয়নি। সেটা ঘোষণা হলে খুনোখুনি হবে বলে আমাদের আশঙ্কা।’’

সম্প্রতি দিনহাটার বাসন্তীর হাটে তৃণমূলের দুই নেতার বিরুদ্ধে, দলেরই এক কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল। যে ঘটনায় কয়েকজনকে বহিষ্কারও করেছে তৃণমূল। সেই প্রসঙ্গ টেনে এবারও সতর্ক করে দিয়েছেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। উদয়ন গুহ বলেন, “আমি যা শুনেছি, সেটা রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এটা হয়েছে। বাসন্তীরহাটের ঘটনার সূত্র ধরে বলতে পারি, যদি দলের পতাকা নিয়ে এসব করে, তাহলে দল ব্যবস্থা নেবে।’’

আরও পড়ুন: Sougata Roy: ‘পার্থ বিড়ম্বনা, অনুব্রত-মানিক নয়’ চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূল সাংসদ সৌগত রায়ের

সেরা শিরোনাম

রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget