এক্সপ্লোর

CoochBehar : সন্ধেয় বুথ সভাপতি নির্বাচিত, রাতেই দুষ্কৃতী হামলায় নাক-মুখ ফাটল শীতলকুচির বিজেপি নেতার

TMC-BJP : তুফানগঞ্জে বিজেপির বিক্ষোভ কর্মসূচি তথা মিছিল ঘিরে রবিবার বিকেলে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তুফানগঞ্জে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : সন্ধেবেলা আয়োজিত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর রাত গড়াতেই বাজারে গিয়ে দৃষ্কৃতীদের হামলার মুখে পড়তে হল। ফাটল নাক-মুখ। আপাতত গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে। বিজেপি-র (BJP) বুথ সভাপতি সুভাষ সরকারের ওপর হামলার ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া শিবির। পাল্টা বিজেপির আদি-নব্য বিবাদের জেরেই যাবতীয় ঘটনা বলে দাবি তৃণমূলের। সবমিলিয়ে রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের (Pancahayat Election 2023) আবহে ক্রমশ তপ্ত হতে থাকা পরিস্থিতি যেন আরও একটু উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচিতে। 

কী অভিযোগ

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বিজেপির বুথ সভাপতি-সহ ২ জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, গতকালই শীতলকুচির ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি নির্বাচিত হন সুভাষ সরকার। অভিযোগ, রাতে তিনি বাজারে গেলে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। এক বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আহত বিজেপি নেতা এই মুহূর্তে এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা বিজেপির অভ্যন্তরীণ বিবাদের জেরেই এই ঘটনা বলে দাবি শাসকদলের।

তুফানগঞ্জে অশান্তি

রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির কুরুচিকর মন্তব্যকে হাতিয়ার করে রাজ্যজুড়ে পথে নেমেছে বিজেপি। সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জে। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা আগে থেকেই ওই এলাকায় জমায়েত শুরু করে। মিছিল শুরু হলে দু’দলের কর্মীরা একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করলে বিজেপি বিধায়ক ও কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা বেধে যায়। পরে দু’পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয় তুফানগঞ্জ থানার পুলিশ। যা নিয়ে জারি রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক তথা রাজ্য সাধারণ সম্পাদক দীপন বর্মণের অভিযোগ, 'অনুমতি নিয়েই মিছিল করা হচ্ছিল। আগে থেকে তৃণমূল অশান্তিপাকানোর জন্য জমায়েত করে। পুলিশ বলে ঝান্ডা ছাড়া মিছিল করতে। কিন্তু তা আমরা করব না। ' পাল্টা মারুগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেস সহ সভাপতি রাজেশ তন্ত্রী বলেছেন, 'বিজেপি বিধায়করা জেতার পর এলাকায় আসেনি। আজ হঠাৎ বাইরের লোক এনে অশান্তি করতে এসেছে। এর প্রতিবাদে আমাদের কর্মসূচি।'

আরও পড়ুন- এলাকা দখল নিয়ে তৃণমূলের বিবাদ, গুলি বোমাবাজিতে ধুন্ধুমার

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget