এক্সপ্লোর

Couple Body Recovery:বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য আনন্দপুরের আবাসনে

Kolkata Crime:আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।

হিন্দোল দে, আনন্দপুর: আনন্দপুরে নোনাডাঙার বাল্মিকী আবাসনে বৃদ্ধ দম্পতির দেহ (Couple Body Recovery In Anandapur) উদ্ধার ঘিরে রহস্য। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে গলা কেটে নৃশংসভাবে খুন করে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।  শারীরিক অসুস্থতার ফলে দুজনেই অবসাদে ভুগতেন, প্রাথমিক তদন্তে অনুমান করছে পুলিশ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহদুটি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ। 

কী জানা গেল?
গত কাল অর্থাৎ সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ, আনন্দপুর থানায় খবর আসে, বাল্মিকী আবাসনের ছাদ থেকে এক ব্য়ক্তি পড়ে গিয়েছেন। পরবর্তী কালে জানা যায়, ওই ব্যক্তির নাম অমূল্য সমাদ্দার। তাঁর ৭৩ বছর বয়স। প্রাথমিক তদন্তে আরও উঠে আসে, ওই বৃদ্ধ ছাদ থেকে ঝাঁপ দিয়েছিলেন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার তদন্ত শুরু করার পর অমূল্য সমাদ্দারের বাড়ি গেলে পুলিশ দেখতে পায়, এক বৃদ্ধা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরে জানা যায়, বৃদ্ধার নাম গীতা সমাদ্দার। ৬৩ বছরের গীতা, মৃত বৃদ্ধের স্ত্রী। পুলিশের দাবি, ছুরি দিয়ে গলা কাটা ছিল বৃদ্ধার। তদন্তে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বৃদ্ধই ছুরি দিয়ে বৃদ্ধার গলা কাটেন। তার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন, দাবি পুলিশের। এখনও পর্যন্ত যা উঠে আসছে, তাতে এই 'খুন' ও 'আত্মহত্যার' নেপথ্য়ের ছবিটি অত্যন্ত মর্মান্তিক বলে মনে করছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গত ১০ বছর ধরে শয্যাশায়ী ছিলেন গীতা। অমূল্যই তাঁর দেখভাল করতেন। গত কাল, চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি অমূল্য। ডাক্তার জানান, হৃৎপিণ্ডের সমস্যা হয়েছে বৃদ্ধের। হাসপাতালে ভর্তি হতে হবে। প্রাথমিক ভাবে ধারণা, এর পরই অবসাদ চেপে বসে। স্ত্রী এবং তাঁর দেখভাল কে করবেন, সেই  চিন্তায় পড়ে যান অমূল্য। সম্ভবত সেখান থেকেই 'খুন' ও 'আত্মহত্যা'। আপাতত, বৃদ্ধের পরিবারের সঙ্গে কথা বলছে পুলিশ। 

হাওড়ার ঘটনা...
আনন্দপুরের ঘটনা বছরতিনেক আগেকার একটি স্মৃতি মনে করিয়ে দিয়েছে অনেককে। সেটি হাওড়ার। সে বার বহুতলের ফ্ল্যাটের তালা ভেঙে বৃদ্ধ দম্পতির পচা-গলা দেহ উদ্ধার করে পুলিশ। বিছানায় মৃত অবস্থায় পড়ে ছিলে পরিবারের কর্তা। পাশের ঘরের সোফায় পড়ে ছিলেন বৃদ্ধের স্ত্রীর পচা গলা দেহ। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার দম্পতির একমাত্র ছেলে। ডিপ্রেসনে বাবা-মাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করেছিল ছেলে, এমনটাই অনুমান ছিল তদন্তকারীদের। হাওড়ার শিবপুরের কইপুকুর লেনের ওই ঘটনায় শোনা যায়, মানসিক সমস্যা ছিল ছেলের। সম্ভবত বেকারত্ব থেকে দেখা দেয় মানসিক সমস্যা, ধারণা প্রতিবেশিদের।

আরও পড়ুন:হাওড়া ঘুসুড়িতে প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget