এক্সপ্লোর

Saigal Hossain : বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও যোগ ! CBI, ED-র পর NIA-র জেরা সায়গল হোসেনকে

Kolkata Police STF : ২০২২ সালের জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF।

আবির দত্ত, সৌমিত্র রায় ও শিবাশিস মৌলিক, কলকাতা : বীরভূমের (Birbhum) মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল NIA। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের (Saigal Hossain) যোগাযোগ ছিল ? প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে ? সায়গলকে জেরা করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছে NIA। 

CBI, ED-র পর NIA। কেন্দ্রীয় এজেন্সির ত্রিফলার মুখে গরুপাচারকাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচারকাণ্ডে (Cow Smuugling Case) সায়গলকে ইতিমধ্য়েই জেরা করেছে CBI এবং ED। শুক্রবার বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে। তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল NIA। ৫ ঘণ্টা ধরে চলে সেই জেরা-পর্ব।

২০২২ সালের জুন মাসে বীরভূমের মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF। গাড়ির চালককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ১ হাজার ৯২৫ কেজি জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। বিপুল এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তদন্তভার নেয় NIA।

পেশায় সফটওয়্য়ার ইঞ্জিনিয়ার ও বিকাশ ভবনে National Informatics Centre বা NIC-র প্রজেক্টে কাজ করা এক যুবক-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে তারা। প্রশ্ন ওঠে প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে ? এর আগে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের বিরুদ্ধে। প্রভাব খাটিয়ে গরু পাচারকারীদের সেফ প্যাসেজ দেওয়ার অভিযোগ তুলেছিল CBI, ED। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে NIA জানতে চায়, বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের যোগাযোগ ছিল ? 
সায়গলের ফোন ব্য়বহার করে কি কোনও প্রভাবশালী, বিস্ফোরক কারবারিদের কথা বলতেন ? জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডের তদন্তে, সায়গল হোসেনকে জেরা করতে সম্প্রতি দিল্লি পাড়ি দেয় NIA-এর টিম। বৃহস্পতিবার দিল্লিতে বৈঠকও করেন তারা।                                            

আরও পড়ুন- পাশে পাননি বাড়ির লোকদেরও, মনের জোরে মৃত স্বামীর সংরক্ষিত শুক্রাণু ব্যবহার করে হলেন মা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  

সেরা শিরোনাম

'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : 'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক
'আমাকে প্রাণেই মেরে দিত, পুলিশের গালে চড় মেরেছে', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget