এক্সপ্লোর

CPM News: একের পর এক ভোটে ব্যর্থতা, কী কারণে 'মহাসঙ্কট' ? যা উঠে এল সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে...

West Bengal Political News: শনিবার, প্রমোদ দাশগুপ্ত ভবনে, সম্মেলনের উদ্বোধন করেন শমীক লাহিড়ি। সোমবার পর্যন্ত চলবে এই সম্মেলন। 

ঊজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : শনিবার থেকে শুরু হল সিপিএমের কলকাতা জেলা সম্মেলন। সম্মেলনে উঠে এল দলের ব্য়র্থতা থেকে সাংগঠনিক শক্তির দুর্বলতার প্রসঙ্গ। সিপিএম দলটাই তো শেষ, বলে কটাক্ষ করেছে তৃণমূল।

২০২১-এর বিধানভা ভোটে (West Bengal Assembly Election) শূন্য় হাতে ফিরতে হয়েছে। ২০২২-এর পুরভোট, ২০২৩-এর পঞ্চায়েত ভোট কিংবা ২০২৪-এর লোকসভা ভোট... কোনওটাতেই দাগ কাটতে পারেনি CPM। এই প্রেক্ষিতে, শনিবার, সিপিএমের কলকাতা জেলা সম্মেলনে উঠে এল দলের একাধিক ব্য়র্থতার প্রসঙ্গ। রাজ্য় ও জেলা নেতৃত্বের সমালোচনা, নেতৃত্বে আসতে চাওয়ার প্রবণতা, আন্দোলন ধরে রাখতে না পারা। এমনই একাধিক বিষয়। সম্মেলনের প্রতিবেদনে বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে মহাসঙ্কটে রয়েছে সিপিএম।

কলকাতা শহরের বস্তি এলাকায় সাংগঠনিক পরিস্থিতির নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। যে ঝুপড়ি এলাকাগুলিতে এক সময় সংগঠনের গতি ছিল দুর্বার, সেসব জায়গায় এখন পতাকা লাগানোরও লোক খুঁজে পাওয়া যায় না। তথ্য় ও পরিসংখ্য়ান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, দক্ষিণ কলকাতায় যদিও সংগঠনের সামান্য় উন্নতি হয়েছে, উত্তর কলকাতার অবস্থা সবচেয়ে খারাপ।সেখানে সংগঠনের কোনও ধরনের উন্নতি নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনে, মহিলা-নেতৃত্বকে সামনে নিয়ে আসা নিয়েও দুর্বলতা রয়েছে বলে দাবি করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ শতাংশের কম মহিলা নেতৃত্বের সঙ্গে যুক্ত। পাশাপাশি, আন্দোলনমুখী সংগঠন গড়ে তুলতে যে সাংগঠনিক শক্তির প্রয়োজন, তা যে নেই, সেই ব্য়র্থতাও উল্লেখ করা হয়েছে।

এ প্রসঙ্গে সিপিএমে কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (CPM Leader Sujan Chakraborty) বলেন, "সিপিএম সম্মেলন করে একজন নেতার ভাষণ সবাইকে পৌঁছে দেওয়ার জন্য নয়। সিপিএম সম্মেলন করে, আয়নার সামনে নিজেদের দাঁড় করায়। ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে কী করে আরও সামনের দিকে এগনো যাবে তার পরিকল্পনা করার জন্য। নতুন কোনও কথা নয়।"

এনিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) বলেন, "গোটা সিপিএমটাই পচা-গলা, অতীত। সিপিএম কোথায় ? সিপিএম এখন পুরো দস্তুর অতীত। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। "

শনিবার, প্রমোদ দাশগুপ্ত ভবনে, সম্মেলনের উদ্বোধন করেন শমীক লাহিড়ি। বাংলাদেশ সহ একাধিক ইস্য়ুতে প্রতিবেদন পেশ করা হয়। সোমবার পর্যন্ত চলবে এই সম্মেলন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court: ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
ভিড় নিয়ন্ত্রণে ছররা গুলি ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে আজ সুপ্রিম কোর্টে শুনানি
Abhishek Banerjee PA Sumit Roy: ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
ছেলে কোথায় গেছে ? সাংবাদিকদের সামনে এবার মুখ খুললেন অভিষেক আপ্ত সহায়ক সুমিত রায়ের মা
News Live: নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের
জোড়াফুল প্রতীক কার? তৃণমূলের দখল নিয়ে লড়াইয়ের দ্রুত নিষ্পত্তি চেয়ে কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget