এক্সপ্লোর

Weather Update : সেনিয়ার অতীত, এবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় 'দেতোয়া', বাংলার দিকে ধেয়ে আসছে সঙ্কট?

নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া (DITWAH)।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  এতদিন ঘূর্ণিঝড় সেনিয়ার নিয়ে চলছিল চর্চা। এবার সেই ঘূর্ণঝড় শক্তি হারাতেই আরেক ঘূর্ণিঝড় শিরোনামে। 
নতুন করে এক ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এবার তৈরি দেতোয়া। শ্রীলঙ্কা উপকূল থেকে এর অভিমুখ হবে পন্ডিচেরির দিকে। ঘূর্ণিঝড় সেনিয়ার কি বাংলায় প্রভাব ফেলবে ? এই নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবার চর্চা দেতোয়া নিয়ে। আবহবিদরা যদিও বলছেন, এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়। তবে হাওয়ার গতি পরিবর্তন হতে পারে।

নতুন করে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া (DITWAH)। নাম দিয়েছে ইয়েমেন। এটি উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে তামিলনাড়ু পন্ডিচেরি উপকূলের দিকে এগোবে। পন্ডিচেরি উপকূল থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এটি আরো শক্তিশালী হবে। রবিবার সকালে এটি উত্তর তামিলনাডু উপকূল পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে। পন্ডিচেরি উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা।

মালাক্কা প্রণালীতে তৈরি ইন্দোনেশিয়া উপকূলের ঘূর্ণিঝড় সেনিয়ার (SEN-YAAR) স্থলভাগে ঢুকে শক্তি হারিয়েছে। এটি পূর্ব দিকে এগিয়ে মালয়েশিয়া উপকূলে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তাই আপাতত ঘূর্ণিঝড় সেনিয়ার নিয়ে আর কোনও চিন্তা নেই।  

আবহাওয়া বিভাগ সূত্রে খবর, ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের পর্যন্ত পুদুচেরিতে কমলা সতর্কতা জারি করেছে। প্রশাসন বাসিন্দাদের দরকার ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে। দুর্যোগের সময় গাছ, ল্যাম্পপোস্ট থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে, যেন পুরানো বাড়ির ভেতরে দুর্যোগের সময় কেউ আশ্রয় না নেন। অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, ওই সময় যেন শিশুদের খোলা জায়গায় যেতে না দেওয়া হয়। হেল্পলাইনও চানু করেছে প্রশাসন। ১০৭৭, ১০৭০ অথবা ১১২ নম্বরে জরুরি প্রয়োজনে ডায়াল করা যেতে পারে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন ৯৪৮৮৯ ৮১০৭০। প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার আবহাওয়াও খুব দুর্যোগপূর্ণ। তিন দিন ধরে টানা বৃষ্টি চলছে সেখানে। বন্যা ও ভূমিধসের ঘটনাও ঘটেছে একাধিক জায়গায়। মারা গিয়েছেন ৪৭ জন। সব স্কুল ও কলেজ বন্ধ রাখা হয়েছে। সাতটি জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget