এক্সপ্লোর

Cyclone Mocha: 'মোকা' এখন সুপার সাইক্লোন, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?

Weather Update:ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ২১০ কিলোমিটার।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভোররাতে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ছিল ২৪০ কিলোমিটার। আজ সকালে স্থলভাগের কাছাকাছি আসার পর মোকা-র গতিবেগ কিছুটা কমে চরম শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ২১০ কিলোমিটার। মোকা-র তাণ্ডবে বাংলাদেশ ও মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা। 

ঘূর্ণিঝড় মোকা আঘাত হানতে চলেছ বাংলাদেশ ও মায়ানমার উপকূলে, এখনও পর্যন্ত এটারই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই কারণেই ওই দুই দেশে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। বাংলাদেশের কক্স বাজারের কাছাকাছি ল্যান্ডফল হওয়ার কথা। এখনও পর্যন্ত কক্সবাজার থেকে প্রায় ২ লক্ষ, চট্টগ্রাম থেকে এক লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ঝড়ের কারণে বাংলাদেশ উপকূলে বিপুল উচ্চতায় উঠতে পারে সমুদ্রের ঢেউ। ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যা থেকে ভূমিধসের আশঙ্কাও রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বন্দরের কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে।

মায়ানমারেও রাখাইন উপকূল এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের। মায়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল- রাখাইন পর্যন্ত তাদের সব বিমান সোমবার পর্যন্ত স্থগিত করেছে। 

বাংলায় কেমন আবহাওয়া?
অন্যদিকে, মোকা-র পরোক্ষ প্রভাবে এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় আজ আকাশ মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। কাল থেকে রাজ্যে আবহাওয়া বদল। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের সব জেলাতেই কাল থেকে বৃষ্টি শুরু হবে।

পশ্চিমবঙ্গে কী সতর্কতা:
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের ঝাপটা এ রাজ্যে সরাসরি পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আমফান, ইয়াসের অতীত অভিজ্ঞতা থেকে আশঙ্কার মেঘ উড়িয়ে দিতে পারছেন না উপকূল অঞ্চলের বাসিন্দারা। সতর্ক প্রশাসনও। উপকূলবর্তী জেলাগুলিতে টহল দিচ্ছে NDRF। প্রচারে নেমেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় মাইকে সতর্ক করছে পুলিশ। ঝড়খালিতে বোটে চড়ে চলছে প্রচার। কুলতলিতে নদী তীরবর্তী বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করছেন NDRF কর্মীরা। বকখালি, সাগর, ফ্রেজারগঞ্জ-সহ সমুদ্রতটের সবকটি পর্যটনকেন্দ্রে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের সমুদ্রে নামা নিষেধ করা হয়েছে। মুড়িগঙ্গা ও কালনাগিনী নদী তীরবর্তী এলাকায় টহল দিচ্ছে কাকদ্বীপের হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ও NDRF। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জেও সাধারণ মানুষকে সচেতন করতে এলাকায় ঘুরছে NDRF। প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে বাজার এলাকা, নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় সম্পর্কে সচেতন করার কাজ চলছে। 

আরও পড়ুন: খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget