এক্সপ্লোর

DA Protest: 'লোকসভা ভোটের মুখে প্রয়োজনে লাগাতার ধর্মঘট' হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

West Bengal News: একদিকে উৎসবের শেষ হয়েও, শেষ হয়নি। রেড রোডে কার্নিভালের প্রস্তুতি চলছে। জাঁকজমক থেকে জৌলুস কোনও কিছুরই খামতি নেই। অন্যদিকে, নিজেদের দাবিতে এখনও পথেই তাঁরা।

কলকাতা: বকেয়া ডিএ-র (DA) দাবিতে ২৭২ দিনে রাজ্য সরকারি কর্মীদের ধর্না। কালীপুজোর পর লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'লোকসভা ভোটের মুখে প্রয়োজনে লাগাতার ধর্মঘটের রাস্তাতেও যেতে পারি।'

 রাজ্য সরকারি কর্মীদের ধর্না: একদিকে উৎসবের শেষ হয়েও, শেষ হয়নি। রেড রোডে কার্নিভালের প্রস্তুতি চলছে। জাঁকজমক থেকে জৌলুস কোনও কিছুরই খামতি নেই। অন্যদিকে, নিজেদের দাবিতে এখনও পথেই তাঁরা। এদিন ভাস্কর ঘোষ বলেন, "মাননীয়া মুখ্য়মন্ত্রী বিজয়ার শুভেচ্ছা পাঠিয়েছেন। কর্মচারীদের অধিকার রক্ষার থেকে যে সরকার দান-ধ্য়ানকে প্রাধান্য় দেয় বেশি, বা যুব সমাজের অধিকার রক্ষার থেকে যে সরকার অন্য়ান্য় জায়গায় টাকা খরচা করে, সেগুলোকে নষ্ট করার দিকে মনোযোগ বেশি থাকে। সেই সরকারের শুভেচ্ছা বার্তাকে প্রহসন ছাড়া আর কিছু মনে করছি না। লোকসভা ভোট যত এগিয়ে আসবে, আন্দোলনের ঝাঁঝ বাড়বে। দরকার হলে, লোকসভা ভোটের মুখে লাগাতার ধর্মঘটে যেতে পারি।''

গত ২৭২ দিন ধরে রাস্তায় দিন কাটাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ-র দাবিতে একাধিকবার কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। এমনকী বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনকারীর। কিন্তু এত কিছুর পরেও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ তাঁদের। কেটে গিয়েছে উৎসবের দিনগুলিও। তবে ছবিটা সেই একই রয়েছে। চলতি মাসেই কর্মবিরতির পথে হেঁটেছিলেন তাঁরা। বকেয়া DA-সহ চার দফা দাবিতে রাজ্যজুড়ে ২ দিনের কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। গত ১০ এবং ১১ অক্টোবর কর্মবিরতি পালন করেন রাজ্য সরকারি কর্মীরা। এ নিয়ে পঞ্চমবার কর্মবিরতির ডাক দিলেন DA-আন্দোলনকারীরা। যে চারটি দাবিতে তাঁরা কর্মবিরতির ডাক দিয়েছিলেন সেগুলি হল, কেন্দ্রীয় হারে DA, রাজ্য সরকারি অফিসে শূন্যপদে স্বচ্ছ ও স্থায়ী নিয়োগ, প্রতিহিংসামূলক বদলি অবিলম্বে প্রত্যাহার এবং যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ।  

অন্যদিকে, ধর্মতলায় গাঁধী মূর্তি পাদদেশে অবস্থানে ২০১৬-র এসএলএসটির চাকরিপ্রার্থীরা। কেটে গিয়েছে আন্দোলনের ৯৫৫টা দিন। যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। একটা উৎসব পেরিয়ে এসেছে আরেকটা উৎসব। অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। এদিন আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) সঙ্গে দেখা করতে যান কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়। মিষ্টি খাইয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে বিজয়া-দশমীর শুভেচ্ছা বিনিময় করেন কংগ্রেস নেতা।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget