এক্সপ্লোর

Dakshin Dinajpur News: মোবাইলে মত্ত, বকুনিতেই কি আত্মহত্যা কিশোরের?

Dakshin Dinajpur Update: মোবাইল গেমে মত্ত থাকত কিশোর। বাড়ির লোকের দাবি, তা নিয়েই সামান্য বকাবকি করা হয়েছিল। দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ার পরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই কিশোরকে।

মুন্না আগরওয়াল ও চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: মোবাইল গেমে মত্ত থাকত কিশোর। বাড়ির লোকের দাবি, তা নিয়েই সামান্য বকাবকি করা হয়েছিল। তাতেই চরম সিদ্ধান্ত ১৫ বছরের ওই কিশোরের। দীর্ঘক্ষণ খোঁজ না পাওয়ার পরে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই কিশোরকে। পরিবারের দাবি, বকাবকি করায় আত্মঘাতী হয়েছে ওই কিশোর। ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর। মঙ্গলবার রাতে বাড়ির কাছেই উদ্ধার হয় ১৫ বছরের কিশোরের ঝুলন্ত দেহ। 

স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরের বাবা ভিনরাজ্যের শ্রমিক। মায়ের সঙ্গে মামার বাড়িতেই থাকত ওই কিশোর। কোভিডের সময়ে স্কুলছুট হয়ে পড়েছিল সে। সেই সময়েই মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে ওই কিশোর।

কী জানিয়েছে পরিবার:
পরিবারের তরফে দাবি করা হয়েছে, সম্প্রতি মোবাইলে গেম খেলত সে। তাতেই আসক্ত পড়ে ওই কিশোর। সব কাজ ফেলে টানা মোবাইল গেম খেলার জন্য বকাবকি করতেন তাঁর মা। প্রায়শই এমনটা হতো। মঙ্গলবারও গেম খেলা নিয়ে মত্ত ছিল সে। ওই কিশোরের দাদা টোটোচালক। দাদার কাছে খাবার পৌঁছে দিয়ে আসতে বলা হয়েছিল ওই কিশোরকে। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় খাবার পৌঁছে দিতে ভুলে যায় ওই কিশোর। তার ফলে মায়ের কাছে বকুনি খায় ওই কিশোর। পরিবারের দাবি, এরপরেই এমন সিদ্ধান্ত নেয় সে। 
মৃতের মামা বলেছেন, 'ওর মোবাইল গেমের প্রচণ্ড নেশা ছিল। ওর মা এই নিয়ে বারবার বকাবকি করত। গতকাল দাদাকে খাবার দিয়ে আসতে বলেছিল। খেলার ঝোঁকে ও যায়নি। এই নিয়ে ওর মা বকলে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে খোঁজ করতে গিয়ে ঝুলন্ত দেহ দেখতে পাই।' গঙ্গারামপুর থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।  


আরও পড়ুন: গাড়িতে হঠাৎ আগুন, লাফিয়ে নেমে প্রাণ বাঁচালেন যাত্রীরা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget