এক্সপ্লোর

Hamro Party: জোট গড়ার ইচ্ছেপ্রকাশ কংগ্রেসের, ‘হাত’ ধরতে নারাজ হামরো

Congress Hamro Alliance: দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি। এবার পাহাড়ে পুরসভা দখলের লড়াইয়ে নামেনি কংগ্রেস।

মোহন প্রসাদ, দার্জিলিং: নভেম্বরে জন্ম। মাত্র ৪ মাসের মাথায় পাহাড়ে জয়ধ্বজা উড়িয়েছে হামরো পার্টি। এবার সেই হামরো পার্টির সঙ্গেই পাহাড়ে জোট গড়ার ইচ্ছেপ্রকাশ করল কংগ্রেস। যদিও, কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহ দেখাননি হামরো প্রধান। 

পুরভোটের ফলে বিজেপি, তৃণমূল, মোর্চাকে টেক্কা দিয়ে দার্জিলিংয়ের ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছে হামরো পার্টি। এবার পাহাড়ে পুরসভা দখলের লড়াইয়ে নামেনি কংগ্রেস। হামরো পার্টির আচমকা উত্থানে তাদের সঙ্গে আগামী পুরভোটে ময়দানে নামার ইচ্ছে প্রকাশ করেছেন দার্জিলিঙের কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার।                                                                            

দার্জিলিং কংগ্রেসের জেলা সভাপতি শঙ্কর মালাকার বলেন, "চোখ খুলে দিয়েছে। আগামী পুরসভা নির্বাচনে হামরো পার্টির সঙ্গে জোট করতে চেয়ে কথা বলব। পাহাড় বিমল গুরুং, ঘিসিং অনেককে দেখেছে। এখন হামরো পার্টিকে চাইছে। কংগ্রেস মানুষের জন্য কাজ করে। কংগ্রেসের আমলে পাহাড়ে উন্নয়ন হয়েছে।" 

দার্জিলিং হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "জোট করতে চাই না। ২০২৪-এ লোকসভা নির্বাচনে তৃণমূল, বিজেপি, কংগ্রেস যেকারও সঙ্গে করতে পারে।" পুরসভার দখল নিতেই ভিড় বাড়তে শুরু করেছে অজয় এডওয়ার্ডের হামরো দলে। রবিবার, গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থী নেতা যোগ দেন হামরো পার্টিতে।  পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা চলছে। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ হামরো পার্টির প্রধান।                      

দার্জিলিংয়ের হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড বলেন, "বিভিন্ন লোক জয়েন করছে। পাপী লোকও ভালো হতে পারে। ভালো লোকও খারাপ হতে পারে।" গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক বলেন, "সঞ্জয় আমাদের দলে ছিল না। যে কেউ যে কোনও দলে যেতে পারে। দলে কোনও প্রভাব পড়বে না।" সবমিলিয়ে, আগামী দিনে কার সঙ্গে জোট গড়ে হামরো পার্টি, সেটাই এখন দেখার। 

সেরা শিরোনাম

West Bengal Live News: বাড়ল অস্বস্তি, হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ
বাড়ল অস্বস্তি, হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ
News Live Update : নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে নোটিস সুপ্রিম কোর্টের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget