এক্সপ্লোর

Durgapur: বাড়ি থেকে দূরে রেললাইনে পড়ে মৃতদেহ, পড়ুয়ার রহস্যমৃত্যু দুর্গাপুরে

Deadbody Recover: স্কুলে যাওয়ার পর আর ফেরেনি।গভীর রাতে বাড়ির একটু দূরে রেললাইন থেকে উদ্ধার হল মৃতদেহ।পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বাড়ি থেকে দূরে রেললাইনে (Railline) মিলল মৃতদেহ। ঝোপের মধ্যে মিলল সাইকেল ও স্কুলের পোশাক, ব্যাগ ও মোবাইল ফোন। দুর্গাপুরের দেশবন্ধু নগর কলোনিতে একাদশ শ্রেণির পডুয়ার রহস্যমৃত্যু (Deadbody Recover)। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে পরিবার। আত্মহত্যা, না কি খুন, তদন্ত শুরু করেছে দুর্গাপুর জিআরপি (GRP) ও কোকওভেন থানার পুলিশ।

রেললাইনে মিলল মৃতদেহ: স্কুলে যাওয়ার পর আর ফেরেনি।গভীর রাতে বাড়ির একটু দূরে রেললাইন থেকে উদ্ধার হল মৃতদেহ।পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কিশোরের রহস্যমৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়াল। মৃত কিশোর দুর্গাপুরের দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, অসুস্থ থাকায় বেশ কয়েকদিন পর মঙ্গলবারই স্কুলে যায় প্রীতম। বিকেল গড়িয়ে গেলেও বাড়িতে না ফেরায় শুরু করা হয় খোঁজ। মঙ্গলবার গভীররাতে রেল লাইন থেকে উদ্ধার হয় একাদশ শ্রেণির পড়ুয়ার মৃতদেহ।মৃতদেহ থেকে প্রায় ৫০০ মিটার দূরে ঝোপঝাড়ের মধ্যে থেকে উদ্ধার হয় পড়ুয়ার সাইকেল, স্কুল ড্রেস, ব্যাগ ও মোবাইল।

খুনের অভিযোগ পরিবারের: ঘটনায় খুনের অভিযোগ করেছেন মৃতের বাবা। মৃতের বাবা তাপস পোড়েলের অভিযোগ, “স্কুলে গেছিল। মাইনেও দিয়ে পাঠিয়েছিলাম। রেল লাইন থেকে দূরে সাইকেল ও স্কুল ড্রেস পাওয়া গেছে। রহস্যজনক ব্যাপার। মনে হচ্ছে কেউ খুন করেছে। মোবাইলে কোনও মেসেজ ছিল না। সব ডিলিট করা।’’

প্রীতমকে কি কেউ খুন করে ফেলে দিয়ে গিয়েছিল রেললাইনে? না কি আত্মহত্যা করেছে একাদশ শ্রেণির ওই ছাত্র? কেন ঘটনাস্থল থেকে দূরে পাওয়া গেল পড়ুয়ার স্কুল ড্রেস, ব্যাগ, মোবাইল ও সাইকেল? পরিবারের পাশাপাশি কিশোরের রহস্যমৃত্যু নিয়ে ধোঁয়াশায় প্রতিবেশীরাও। রেল পুলিশ সূত্রে খবর, পড়ুয়ার মৃত্যুর কারণ জানতে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। একযোগে তদন্ত শুরু করেছে দুর্গাপুর জিআরপি ও কোকওভেন থানার পুলিশ।

এদিকে দিনকয়েক আগে গরফায় মহিলা আইনজীবীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। মৃতের নাম রমা পাল। গরফায় সেলিমপুর লেনের বাড়িতে একাই থাকতেন বছর ৬৫-র ওই মহিলা। ঘটনার দিন রাত ১২টা নাগাদ বাড়ির দরজা খোলা ছিল, দেখতে পান প্রতিবেশীরা। ঘরেই পড়েছিল মহিলা আইনজীবীর নিথর দেহ। কীভাবে মৃত্যু, তা খতিয়ে দেখা শুরু করে গরফা থানার পুলিশ। 

আরও পড়ুন: Presidency University: অনুমতি দিল না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ, গেটেই সরস্বতী পুজোর আয়োজন TMCP-র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget