এক্সপ্লোর

Debraj Chakraborty : গ্রেফতারি এড়াতে 'ভূভারত ভ্রমণ' ! ১৫ দিনে ৭ বার ঠিকানা বদল, কেমন ছক কষেছিলেন দেবরাজ ?

TMC News : জামিনের আবেদন খারিজ হতেই, পুলিশের চোখ এড়াতে কার্যত দেশভ্রমণে বেরিয়ে পড়েছিলেন দেবরাজ চক্রবর্তী। কোথায় কোথায় ঘুরেছেন ? কী কী পরিকল্পনা ছিল ?

কলকাতা : দুর্নীতি ও সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে গ্র্রফতরা হয়েছেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ও তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। বুধবার পুরুলিয়া থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। গ্রেফতার হন তিনি। কিন্তু, পুলিশের নজর এড়াতে কলকাতা ছেড়ে ভূভারত পর্যটন করেছেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের দাবি, ১৫ দিনে মোট ৭ বার ঠিকানা বদলে গা ঢাকা দিয়েছিলেন তিনি। দেবরাজ-কাণ্ডে ৮ সদস্যের SIT গঠন করে তদন্ত শুরু করেছে বিধাননগর কমিশনারেট। ইতিমধ্যে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।

আগাম জামিনের আবেদন খারিজ হতেই, পুলিশের চোখ এড়াতে কার্যত দেশভ্রমণে বেরিয়ে পড়েছিলেন দেবরাজ চক্রবর্তী। বাসে বাসে ঘুরেছেন, ছোট ছোট হোটেলে থেকেছেন, নগদে মিটিয়েছেন সব খরচ।তবু শেষরক্ষা হয়নি। বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ ও প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে বুধবার ঝাড়খণ্ডের মুরির রিসর্ট থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স!

কীভাবে ডেরা পরিবর্তন ? ৭ বার ঠিকানা বদলে কোথায় কোথায় ছিলেন ?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে জমা হয়েছে গুচ্ছ অভিযোগ। তোলাবাজি, সিন্ডিকেটরাজ-সহ বহু বিষয়ে বাগুইআটি থানাতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মোট ১০ জন। পুলিশ সূত্রে খবর, কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করতেই, ১৫ জুন কলকাতা ছাড়েন দেবরাজ চক্রবর্তী। ল্টলেকের করুণাময়ী থেকে বাস ধরে প্রথমে পৌঁছে যান পড়শি রাজ্য ওড়িশায়। তারপর অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরলম হয়ে ঝাড়খণ্ডের জামশেদপুর, ধানবাদ হয়ে একটি রিসর্টে আশ্রয় নেন দেবরাজ চক্রবর্তী।
পুলিশের দাবি, ১৫ দিনে মোট ৭ বার ঠিকানা বদলে গা ঢাকা দিয়েছিলেন তিনি। পুলিশের নজর এড়াতে রীতিমতো পরিকল্পনা করেই পথে বেরিয়েছিলেন অদিতি মুন্সির স্বামী।

ডেরা পরিবর্তন নিয়ে পুলিশ কী জানিয়েছে ?

পুলিশ সূত্রে খবর, ওড়িশা থেকে বিভিন্ন রাজ্য হয়ে ঝাড়খণ্ডে পৌঁছনো ও থাকা-খাওয়া সহ যাবতীয় খরচ নগদে মেটান দেবরাজ চক্রবর্তী। গোটা রুটে তিনি গড়ে একরাত করে সেখানকার বাসস্ট্যান্ড লাগোয়া ছোট হোটেলে আশ্রয় নিয়েছিলেন। ID কার্ড হিসাবে ব্যবহার করেছিলেন নিজের ভোটার কার্ড। পুলিশের দাবি, ট্র্যাকিং এড়াতেই কিনেছিলেন নতুন মোবাইল, নিয়েছিলেন নতুন সিমও। গ্রেফতারির পর দেবরাজ চক্রবর্তীর থেকে সেই মোবাইল ফোন ও ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Selling Property, Tax Rule: সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
সম্পত্তি বিক্রি করছেন? আয়কর আইনের এই নিয়ম না মানলে কিন্তু বাড়তে পারে আপনার কাঁধে করের বোঝা
Advertisement

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget