এক্সপ্লোর

Delhi TMC Rally: বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লিতে সমাবেশে 'না' পুলিশের

Delhi Police on TMC Rally: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লিতে সমাবেশের ডাক দিয়েছিলেন অভিষেক, তৃণমূলের সেই সমাবেশের অনুমতি দিল না অমিত শাহের পুলিশ।

নয়াদিল্লি: বকেয়ার দাবিতে তৃণমূলের দিল্লিতে সমাবেশে 'না' পুলিশের। ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে ২ অক্টোবর দিল্লিতে সমাবেশ তৃণমূলের।  সূত্রের খবর,  রামলীলা ময়দানে তৃণমূলের সমাবেশের অনুমতি দিল না দিল্লি পুলিশ। মূলত ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লিতে সমাবেশের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার,  ২ অক্টোবর মহাত্মা গাঁধী জন্মজয়ন্তীর দিনে, তৃণমূলের সেই সমাবেশের অনুমতি দিল না অমিত শাহের পুলিশ।

তৃণমূলের সেই সমাবেশের অনুমতি দিল 'না' দিল্লি পুলিশ

একুশের মঞ্চ থেকে দিল্লি চলোর ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, '২ বছর ধরে বন্ধ একশো দিনের কাজের টাকা। সাত থেকে আট থেকে হাজার কোটি টাকা বাকি। জব কার্ড হোল্ডারদের জীবন-জীবিকা নির্ভর করে এই একশো দিনের কাজের টাকার উপর। তাঁদের টাকা আটকে রেখেছে এই বিজেপি সরকার। একশো দিনের আন্দোলন আগামী দিনে দিল্লির বুকে হবে। কৃষিভবনের বাইরে হবে। কাঁধে কাঁধে মিলিয়ে লড়ব। গাঁধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লির চলোর ডাক দিল তৃণমূল কংগ্রেস।'     

এবার একই ছবিই কি ফিরল দিল্লিতে ?

প্রসঙ্গত, প্রেক্ষাপট আলাদা হলেও পশ্চিমবঙ্গের বুকে একাধিকবার নানা ইস্যুতে, বিজেপির সভায় প্রথমে অনুমতি মেলেনি পুলিশের। পরে হাইকোর্টের নির্দেশে একই দিনে তৃণমূল ও বিজেপির পৃথক সময়ে শর্ত সাপেক্ষা সভা করার অনুমতি দিয়েছিল আদালত। রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্বের সভা ঘিরেও কম জল গড়ায়নি। কখনও হাওড়া, কখনও উত্তর কলকাতায় সভা করা নিয়েও বিস্তর বিতর্কের ঝড় উঠেছে। আর এবার একই ছবিই কি ফিরল দিল্লিতে ?

আরও পড়ুন, 'কেউই সুরক্ষিত নন..', জোড়া ডাকাতির ঘটনায় প্রতিক্রিয়া শুভেন্দুর

মোদির পাল্টা মমতা

বছর পেরোলেই লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। তার আগে ইতিমধ্য়েই দেশের বিরোধী জোট INDIA এর তরফে একাধিকবার, কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেছে রাজ্যের শাসকদল তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সম্প্রতি বিরোধী জোট INDIA-কে নিশানা করে সম্প্রতি 'ভারত ছাড়ো আন্দোলনে'র প্রসঙ্গ টেনেছিলেন মোদি। তাঁর মুখে শোনা গিয়েছিল, 'আজ ভারত একসঙ্গে বলছে, দুর্নীতি ভারত ছাড়ো। পরিবারবাদ ভারত ছাড়ো। তোষণ ভারত ছাড়ো।' যদিও এর পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা। তিনি বলেছিলেন, 'আজ ভারত ছাড়ো আন্দোলনের নামে শপথ নিয়ে বলছি, বিজেপি তুমি দিল্লির গদি ছাড়ো। বিজেপি তুমি ভারত ছাড়ো। তোমার দিল্লির মসনদে থাকার অধিকার নেই।'

 

সেরা শিরোনাম

Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
District News: শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা
শীর্ষ নেতৃত্বকে না জানিয়েই লকেট চট্টোপাধ্যায়ের ভাইকে চেয়ারম্যানে নির্বাচন? বিতর্কে কামারহাটি পুরসভা

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget