এক্সপ্লোর

Dengue Panic In Bengal : হু হু করে বাড়ছে ডেঙ্গি, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা ভয় ধরানো

West Bengal Dengue : ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে।

 ঝিলম করঞ্জাই, কলকাতা :  রাজ্যের বেশ কয়েকটি জেলায় ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি।

স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিনে জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪০১ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৩১৫ জন ডেঙ্গি আক্রান্তের চিকিত্‍সা চলছে সরকারি হাসপাতালে। যে সব জেলায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি, তার মধ্যে রয়েছে

  • কলকাতা
  • উত্তর ২৪ পরগনা
  • হাওড়া
  • হুগলি
  • মুর্শিদাবাদ
  • দার্জিলিং

শহরে ডেঙ্গি মৃত্যু 
স্বাস্থ্য কর্তারা ওই জেলাগুলিতে বাড়তি নজর দিচ্ছেন বলে সূত্রের খবর। এরই মধ্যে বৃহস্পতিবার কলকাতায় আরও এক ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কালীঘাট, হরিদেবপুরের পর হালতু।  ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু।  ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ।  এর আগে কালীঘাটের বাসিন্দা এক বালক ও হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে।  এবার ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হালতুতে। হালতুর কায়স্থপাড়া মেন রোডের বাসিন্দা ৪০ বছরের মৌমিতা মুখোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে তিনি ৫ সেপ্টেম্বর রাতে যাদবপুর থানার কাছে EEDF হাসপাতালে ভর্তি হন।  তার আগে তাঁর তিন-চারদিন জ্বর ছিল। বৃহস্পতিবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয়। দেওয়া হয় ICU-তে।   কিন্তু, তাঁর মৃত্যু হয়। মহিলার ৮ বছরের ছেলেও ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। 

হাওড়ায় ডেঙ্গি মৃত্যু 
২৪ ঘণ্টার ব্যবধানে হাওড়ার বালিতে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। রাতে বালির ভোটবাগানের বাসিন্দা এক শিশুর মৃত্যু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোমের উল্লেখ করা হয়। 

গত মঙ্গলবার, ডেঙ্গিতে মৃত্যু হয় তৌসিফ সর্দার নামে এক যুবকের। তার ২৪ ঘণ্টার মধ্যে বুধবার রাতে ডেঙ্গিতে মৃত্যু হয় ৬ মাসের এক শিশুকন্যার। পরপর ডেঙ্গিতে দুটি মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটবাগান এলাকায়।  মৃতের পরিবার সূত্রে খবর, ভোটবাগানের বাসিন্দা, ৬ মাসের শিশুকন্যা নুর আকসার ডেঙ্গি ধরা পড়ে গত পয়লা সেপ্টেম্বর। ২ সেপ্টেম্বর ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বুধবার রাতে তার মৃত্যু হয়।  মৃত্যুর কারণ হিসেবে ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল জানিয়েছেন, ' বুধবার রাতে মারা যায়। ২ সেপ্টেম্বর ভর্তি হয়েছিল। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিল।সর্দিকাশির চিকিত্‍সা হয় আগে। এখানে শ্বাসকষ্টের চিকিত্‍সা শুরু হয়। পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়ে। সেপ্টিসেমিয়া থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়। করা হয় ডায়ালিসিস-ও। কিন্তু শেষরক্ষা হয়নি। ' 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget