এক্সপ্লোর

DA Agitation: বকেয়া DA-র দাবি ধর্না, সরকারের ওপর চাপ বাড়াতে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি

Kolkata News: বকেয়া DA নিয়ে আন্দোলনে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন শহিদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। 

আবির দত্ত, কলকাতা: আজ ১৪ দিনে পড়ল, বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে এবার ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠাচ্ছেন তাঁরা। ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ত্রিপুরা সফরের পরই, এই মর্মে চিঠি পাঠানো হচ্ছে বলে দাবি আন্দোলনরত কর্মীদের।                    

বকেয়া DA-র দাবিতে আন্দোলন:  মঙ্গলবার, ত্রিপুরার ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে ছিল বাংলা মডেলের কথা। এরপরই বকেয়া DA নিয়ে আন্দোলনে রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে চাইছেন শহিদ মিনারে অবস্থানরত রাজ্য সরকারি কর্মীরা। 'ভাঁওতাবাজিতে বিশ্বাস করবেন না, এখানে এসে দেখে যান কী পরিস্থিতি,' এই মর্মে ত্রিপুরার সরকারি কর্মীদের চিঠি পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।                    

বকেয়া DA-র দাবিতে ঝাঁঝ বাড়াচ্ছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ৩৩টি সংগঠনের বুধবার ১৩দিনে পড়ল, সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান।  এদিনও, শহিদ মিনার চত্বরে ছবিটা ছিল একইরকম। হাতে হাতে প্ল্যাকার্ড। মুখে মুখে স্লোগান। বকেয়া DA-র দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতি ও ১৭ তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীরা। এর আগে গত রবিবার বুধবার রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানে ২ ঘণ্টার কর্মবিরতি পালন। শনিবার দুপুর ১টা থেকে রবিবার দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টার প্রতীকী অনশন।                

কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। বকেয়া ডিএ-র দাবিতে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মী সংগঠনগুলির টানাপোড়েন চলছে বহু দিন ধরে। এই সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট রায়ে উল্লেখ করে, DA সরকারি কর্মীদের অধিকার। ওই মামলাতেই  সরকারি কর্মীদের বকেয়া ডিএ ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।  কিন্তু, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। ১৫ মার্চ তার শুনানি হওয়ার কথা। এই পরিস্থিতিতে, বকেয়া DA-র দাবিতে এবার আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াতে চাইছেন রাজ্য সরকারি কর্মীরা। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

 

আরও পড়ুন: Rahul Gandhi: মোদি-আদানি সংযোগ নিয়ে প্রশ্ন, রাহুলের ভাষণের সেই অংশই বাদ দিল সংসদ!


সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget