এক্সপ্লোর

Howrah News:এবার হাওড়াতেও চালু ডায়মন্ড হারবার মডেল

Diamond Harbor Model:বার ডায়মন্ড হারবার মডেল চালু হল হাওড়াতেও। লিলুয়ায় তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এক অনুষ্ঠানে, রবিবার এই প্রকল্পের সূচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

সুনীত হালদার, হাওড়া: এবার ডায়মন্ড হারবার মডেল চালু হল হাওড়াতেও। লিলুয়ায় তৃণমূল যুব কংগ্রেস পরিচালিত এক অনুষ্ঠানে, রবিবার এই প্রকল্পের সূচনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।  এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশি বয়সি বৃদ্ধ এবং বৃদ্ধাদের প্রত্যেক মাসে ৫০০ টাকা করে পেনশন এবং রেশন দেওয়া হবে। 

বিশদ..
প্রকল্পের উদ্বোধনে কুণাল ঘোষ বলেন, 'কেন্দ্রীয় সরকার বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য বরাদ্দ পেনশনের টাকা না দেওয়ায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই পেনশন চালু করেছেন। এর  মাধ্যমে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি।' কিন্তু এই টাকার উৎস নিয়ে যে বিরোধীরা প্রশ্ন তুলতে পারে, তার বেলা? তৃণমূল মুখপাত্রের কটাক্ষ, 'সিবিআই, ইডি নয়। চাইলে রাষ্ট্রপুঞ্জেও ডেপুটেশন দিতে পারেন। তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁদের পকেট থেকে টাকা দিয়ে এই প্রকল্প চালাচ্ছেন। হাওড়াতে একই ভাবে এই প্রকল্প চালু হল। ' সঙ্গে সংযোজন, 'কেন্দ্রীয় সরকার যদি টাকাটা দিয়ে দিত, তা হলে আর এই সমস্যা হত না।'  
ঘটনা হল, একাধিক প্রকল্পে বাংলাকে বঞ্চনার অভিযোগে অতীতে বার বার সরব হয়েছেন জোড়াফুলের নেতানেত্রীরা। স্বয়ং তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অতীতে। আগামী ১০ মার্চ, শাসকদলের তরফে ব্রিগেডে যে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারও সার কথা এই বঞ্চনার অভিযোগ। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা-সহ উন্নয়নমূলক প্রকল্পের টাকা আটকে দেওয়ার প্রতিবাদ জানানো হবে এই সমাবেশে। ব্রিগেডের সভার নাম দেওয়া হয়েছে 'জনগর্জন সভা'। সভার প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলা ও বাঙালি আবেগ হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের আগে এভাবেই ব্রিগেডে শক্তিপ্রদর্শন করবে তৃণমূল কংগ্রেস। এদিনও সেই সুরই শোনা যায় কুণাল ঘোষের গলায়। সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের হাওড়া জেলা সভাপতি কৈলাস মিশ্র বলেন, '৫০ থেকে ৬০ জন বৃদ্ধ-বৃদ্ধাদের মাসে ৫০০ টাকা করে পেনশন এবং রেশন দেওয়া হবে। এর সঙ্গে ভোট বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।'

ডায়মন্ড হারবারে ঘোষণা...
জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নিজের লোকসভা কেন্দ্রে এক কর্মসূচিতে সেখানকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, এমন ৭৬ হাজার ১২০ জনকে বার্ধক্য় ভাতা দেওয়া সূচনা করেছিলেন। সঙ্গে বলেন, 'শুধু এটা ১ মাস নয়, ২ মাস নয়, রাজ্য় সরকার যদি কোনও কারণে না শুরু করতে পারে, যতদিন আমি বেঁচে আছি, আপনাদের চিন্তা করতে হবে না। এর ব্য়বস্থা আজ যেমন করেছি, আজীবন আপনি যতদিন থাকবেন, এই বার্ধক্য় ভাতা আপনি পাবেন।' 

আরও পড়ুন:'উনি কী ভাবে লুকিয়েছিলেন, সেই ট্রেনিংই দিতে যান', ডিজি-র মাঝরাতের সফর নিয়ে মত দিলীপের

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget