এক্সপ্লোর

Dilip Ghosh : 'তৃণমূল সেটিং করতে না পারায় বিচারপতির ঘরের সামনে ধর্না', ঝাঁঝালো দিলীপ ঘোষ

বিক্ষোভের নিশানায় বিচারপতি। এই প্রসঙ্গে তৃণমূলকে ( TMC ) ধারালো আক্রমণ করলেন  দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) ।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর  : বিচারপতির  ( Justice Rajasekhar Mantha ) বাড়ির সামনে  পোস্টার, এজলাসে বিক্ষোভ প্রদর্শন দিয়ে সোমবার শুরু। মঙ্গলবারও জারি রইল টানটান উত্তেজনা। বিচারপতি রাজাশেখর মান্থার সামনেই এজলাসে ভিতরে বাগ্‍‍বিতণ্ডায় জড়ালেন আইনজীবীরা। মঙ্গলবার বিচারপতি মান্থা এজলাসে আসার সঙ্গে সঙ্গে বিক্ষোভপন্থী এক আইনজীবী বলেন,  বার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা বিচারপতি মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়া থেকে বিরত থাকবেন। তাই বিচারপতি মান্থা যেন কোন বিরূপ নির্দেশ না দেন। 

আরও পড়ুন :

গাড়িতে বিপদে পড়লেই প্যানিক বাটন টিপে লালবাজারে পাঠানো যাবে বিপদ সঙ্কেত ! মুখ্যমন্ত্রীর ঘোষণা

বিক্ষোভের নিশানায় বিচারপতি। এই প্রসঙ্গে তৃণমূলকে ( TMC ) ধারালো আক্রমণ করলেন  দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বললেন, 'তৃণমূল সেটিং করতে না পারায় বিচারপতির ঘরের সামনে ধর্না দিচ্ছে। বিচারপতিকে ভয় দেখাচ্ছে, বয়কট করছে, পোস্টার দিচ্ছে।
নিরপেক্ষ বিচারব্যবস্থাকেও ছাড়ছে না তৃণমূল। সাধারণ মানুষ এখানে বিচার পাবে আশা করা যায় না। রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে।' বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ ও পোস্টার প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। 

প্রসঙ্গত উল্লেখ্য বহুদিন আগে থেকেই বিচারপতি মান্থার বিরুদ্ধে সুর চড়ানো হয় তৃণমূলের তরফে। শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্য়ুর মামলা থেকে, কাঁথি শ্মশান দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত। বিরোধী দলনেতার বিরুদ্ধে FIR-এর উপর স্থগিতাদেশ। গত কয়েক মাসে বিচারপতি রাজাশেখর মান্থার রায় ও পর্যবেক্ষণে, বারবার অস্বস্তিতে পড়েছে তৃণমূল।  শুভেন্দু অধিকারীকে রক্ষাকবচ দেওয়া নিয়ে, ১৫ ডিসেম্বর বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ করেছিলেন কুণাল ঘোষ। বলেছিলেন, ' শুভেন্দু অধিকারী বেপরোয়াভাবে পুলিশকে আক্রমণ করছেন। পুলিশকে মানছে না। আইনশৃঙ্খলাটা পৈতৃক সম্পত্তি ভেবে নিয়েছে এবং কালকেও সেই মানসিকতা দেখা গেছে এবং এর জন্য দায়ী ওয়ান অ্যান্ড ওনলি জাস্টিস রাজাশেখর মান্থা। আই রিপিট, এর জন্য় রেসপন্সিবল ওয়ান অ্য়ান্ড ওনলি জাস্টিস রাজাশেখর মান্থা।' তবে সেটাই প্রথম নয়। এর আগে বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়েও। আক্রমণের সুর ধাপে ধাপে চড়ছিল অনেকদিন থেকেই। 

অন্যদিকে আবার এবার হাইকোর্টের OC-কে তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে এজলাসের বাইরে ফোর্স বাড়ান। কেউ এজলাসে আসতে চাইলে তাকে যেন বাধা না দেওয়া হয়। যাঁরা আসতে চান, তাঁরা যেন এজলাসে ঢুকতে পারেন। যাঁরা আসতে চান না, সেটা তাঁদের বিষয়। হাইকোর্টের OC-কে নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা।

                                              

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget