এক্সপ্লোর

Sandeshkhali: থানা ঘেরাও কর্মসূচির জের, সুকান্ত মজুমদার-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে মামলা

Sandeshkhali BJP: বিজেপি নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: থানা ঘেরাও কর্মসূচির জেরে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ (Police)। 

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।                                                                                                                                

ঠিক কী হয়েছিল? 

সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে, বিজেপির ন্যাজাট থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে প্রতিবাদ বিজেপি রাজ্য সভাপতির। বিজেপির বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ তোলে পুলিশের। ন্যাজাটে দক্ষিণ আখড়াতলা থেকে মিছিল শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। থানার দিকে এগোনোর পথে, রাস্তার একাধিক জায়গায় তৈরি রাখা ছিল ব্যরিকেড। টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। ন্যাজাট থানার সামনে শেষ ব্যারিকেডে গিয়ে আছড়ে পড়ে মিছিল।  এরপর ব্যারিকেডের কাছেই রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। শেষ অবধি বিজেপির ৫ জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন দেয়। 

কী বলেছিলেন সুকান্ত মজুমদার? 

"আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন পুলিশ অফিসারদের ওপর হামলা হল, তার একঘণ্টার মধ্যে পৌঁছতে পারত না? অবশ্যই পারত। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। এখন তো মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের নেগোসিয়েশন চলছে। শেখ শাহজাহান বলেছে যদি দল আমার পাশে দাঁড়ায় তাহলে সারেন্ডার করব। পুলিশকে জিজ্ঞেস করুন। যদি এমনি না বলে পকেটে গুঁজে দিন, বলে দেবে।" 

আরও পড়ুন, ফের শহরে অ্যাকশনে ED, রেশন দুর্নীতি তদন্তে এবার হানা কোথায় কোথায়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী বিজেপি, চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস
Suvendu Adhikari : 'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
'এদের জায়গা হবে জেল' ! কাদের জেলে পাঠানোর বার্তা মুখ্যমন্ত্রীর ?
TMC News: তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
তৃণমূলকে ডোবাল কে? পদ ছেড়েই বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদার, মমতাকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
TMC News: ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে
ভোটে ভরাডুবির পর টালামাটাল তৃণমূল, এবার পদ ছাড়লেন কাকলি ঘোষ দস্তিদার, কাঠগড়ায় তুললেন আইপ্যাককে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget