এক্সপ্লোর

Durga Puja 2023 : বোধন হয় ১৫ দিন আগেই, ছাগবলি দিয়ে শুরু পুজো, কালিকাপুর জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন

Kalikapur Zamidar Bari History : ৩৫০ বছরের পুরনো রাজবাড়ির প্রতিটি ইট-পাথরে কান পাতলে শোনা যায় পুরনো দিনের ইতিহাস।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : পুজোর ( Durga Puja 2023 ) ১৫ দিন আগে কৃষ্ণনবমী-তে বাদ্যযন্ত্র সহকারে ঘটে জল ভরে আনার পর ছাগবলি'র মাধ্যমে শুরু হয় দেবীর বোধন,আজও ঐতিহ্য মেনে নিষ্ঠা ভরে কালিকাপুর জমিদার বাড়িতে পূজিত হন দেবী। প্রায় ৩৫০ বছরের পুরনো কালিকাপুর জমিদার বাড়ির দুর্গাপুজো। এই পুজো এলাকায়  সাত ভাইয়ের পুজো নামেই খ্যাত।

বর্ধমান ( Burdwan ) শহর থেকে ৬৫ কিলোমিটার দূরত্বে কালিকাপুর রাজবাড়ি। দুর্গাপুর থেকে কালিকাপুর রাজবাড়ির দূরত্ব ৩২ কিলোমিটার। ৩৫০ বছরের পুরনো রাজবাড়ির প্রতিটি ইট-পাথরে কান পাতলে শোনা যায় পুরনো দিনের ইতিহাস।

পূর্ব বর্ধমানের আউশগ্রামের কালিকাপুর রাজবাড়ির পুজোর ইতিহাস সুপ্রাচীন। ৪০০ বছর আগে বর্ধমান রাজার দেওয়ান ছিলেন পরমানন্দ রায়। রাজার প্রিয়পাত্র হওয়ার সুবাদে তাঁর হাতে আসে কাঁকসার একটি বিরাট অংশের জমিদারিত্ব। ঘনজঙ্গল কেটে তৈরি হয় বসতবাড়ি। তৈরি হয় পুকুর, বাগান,দুর্গামন্দির। পরমানন্দ রায় তাঁর সাত পুত্রের জন্য তৈরি করেন সাতমহলা প্রাসাদ, যা কালিকাপুর রাজবাড়ি বলে খ্যাত। এই সাতভাই একসঙ্গে পুজো করতেন বলে এই পুজো সাতভাইয়ের পুজো নামেই এলাকায় বেশি পরিচিত।

 তিন দিকে ঘেরা একটি আটচালা মণ্ডপ। অতীতের জৌলুসে কিছুটা ধুলো জমলেও রীতিনীতি রয়ে গিয়েছে একই রকম।পুজোর ১৫ দিন আগে কৃষ্ণনবমী তিথিতে ছাগবলি  দিয়ে দেবীর বোধন হয়। এছাড়াও ,সপ্তমী ও অষ্টমী ও নবমীতে ছাগ বলি হয়। অনেক আগে নবমীর দিন মহিষ বলি হত। বর্তমানে সেই রীতি বন্ধ হয়ে গিয়েছে।

ঢাক-ঢোল বাজিয়ে বোধনে দোলা করে পুকুর থেকে ঘটে করে জল আনা হয়।মন্দিরে নিত্য সেবা হয় মায়ের।পুজোর সময় আগে ভিয়েন বসত।দেশ-বিদেশের অতিথি সহ বর্ধমান রাজ পরিবারের সদস্যরাও আসতেন পুজোতে।পুজোর ক'দিন পালাগান ও যাত্রাপালার আসরে সরগরম থাকত গোটা এলাকা। গোটা গ্রামের মানুষের আনাগোনা ছিল জমিদারবাড়িতে। সকলের জন্য থাকতো অন্নকূট-এর আয়োজন।

এখন সেই আয়োজনের জাঁকজমক কমলেও নিষ্ঠায় কোনও ঘাটতি পড়েনি। পুজোর সময় সব বংশধরই একত্রিত হন জমিদারবাড়ি চত্বরে। এখনও পুজোর ক'দিন মায়ের দালানে ভিড় জমান গোটা গ্রামের মানুষ। ইতিহাসের বহু স্মৃতি আঁকড়ে আজও দাড়িয়ে আছে কালিকাপুর রাজবাড়ি। এ বাড়ি আজও যেনো চুপিচুপি বলে চলে তার অতীত ইতিহাস।


Durga Puja 2023 : বোধন হয় ১৫ দিন আগেই, ছাগবলি দিয়ে শুরু পুজো, কালিকাপুর জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন

জঙ্গলে ঘেরা কালিকাপুর রাজবাড়ির আকর্ষণে এ বাড়িতে ছবি শুটিংও হয়েছে।  একাধিক সিনেমার শুটিং হয়েছে এখানে ।গয়নার বাক্স, গুপ্তধন রহস্য ইত্যাদি ছবির শুটিং হয়েছে এখানে। এছাড়াও মৃণাল সেন পরিচালিত নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি অভিনীত 'খন্ধর' সিনেমার শুটিং হয়েছে কালিকাপুরের এই রাজবাড়িতেই। 


Durga Puja 2023 : বোধন হয় ১৫ দিন আগেই, ছাগবলি দিয়ে শুরু পুজো, কালিকাপুর জমিদার বাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য অমলিন

আরও পড়ুন :

এ বছর বেলুড়মঠে কবে দুর্গাপুজো? কখন কুমারী পুজো? কখন সন্ধিপুজো?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget