এক্সপ্লোর

Durga Puja 2023: নবমীতে কুমারী পুজো দিতে মহিষাদলে শুভেন্দু

Suvendu On Kumari Puja :নবমীর দিন কুমারী পুজো দিতে মহিষাদলের গুড়িয়া বাড়িতে গেলেন তিনি।

পূর্ব মেদিনীপুর: মূলত ষষ্ঠী থেকেই ইতিমধ্যে নন্দীগ্রামের একাধিক পুজোর উদ্বোধন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এবার নবমীর দিন কুমারী পুজো দিতে মহিষাদলের গুড়িয়া বাড়িতে গেলেন তিনি। কুমারীকে পুজো দিয়ে উমাকেও দিলেন পুষ্পাঞ্জলি। 

নবমীতে কুমারী পুজো জেলায় জেলায়

প্রসঙ্গত, শুধু অষ্টমীর দিনেই নয়, নবমীতে রাজ্যের একাধিক জায়গায় আজ কুমারী পুজো সম্পন্ন হয়েছে। পূর্ব মেদিনীপুর তো বটেই, কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার একাধিক জায়গায় আজ কুমারী পুজো হয়েছে। বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের পুজো, মুদিয়ালি, পার্ক সার্কাস-সহ একাধিক এলাকায় এদিন কুমারী পুজো সাড়ম্বরে সম্পন্ন হয়েছে। মহাপুজোয় মশগুল কলকাতা -সহ রাজ্য। দেখতে দেখতে আজ নবমীতে পা। উত্তর থেকে দক্ষিণ, পায়ে পায়ে সিগন্যাল গ্রিন। ভিড়ের চাপে যতই চিড়ে চ্যাপ্টা অবস্থা হোক কিম্বা ঘেমেনেয়ে একশা হোক গিলে করা পাঞ্জাবি, থেমে নেই প্যাণ্ডেল হপিং।  

পুজোর আঙ্গিকেই দেখা গিয়েছে রাজনৈতিক দ্বৈরথ

এদিকে একদিকে যখন ভরা পুজোয় মেতেছে গোটা বাংলা, ঠিক তখনই পুজোর আঙ্গিকেই দেখা গিয়েছে রাজনৈতিক দ্বৈরথ। ষষ্ঠীর সকাল থেকে নন্দীগ্রামের একাধিক পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, বিরোধী দলনেতা চলে যাওয়ার পর, নন্দীগ্রামে আসেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। উদ্বোধন না করলেও, ঘুরে দেখলেন একাধিক পুজো মণ্ডপ।

ফের শিরোনামে উঠে এল পূর্ব মেদিনীপুরের এই জনপদ

নন্দীগ্রাম, বর্তমান রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত বিধানসভা কেন্দ্র। শুক্রবার ষষ্ঠীর দিনে ফের শিরোনামে উঠে এল পূর্ব মেদিনীপুরের এই জনপদ। একইদিনে একাধিক পুজো উদ্বোধন করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী। মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল নন্দীগ্রামে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে। শুক্রবার সকালে নন্দীগ্রামের আমগাছিয়ায় দুর্গাপুজো উদ্বোধন করেন শুভেন্দু। 

আরও পড়ুন, বনগাঁর রাস্তায় হেঁটে ঠাকুর দেখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, মণ্ডপে করলেন আরতিও

বিভিন্ন এলাকায় মণ্ডপে গিয়ে জনসংযোগ সারেন বিরোধী দলনেতা

 তারপর একে একে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড, মহম্মদপুর, রেয়াপাড়া-সহ বিভিন্ন এলাকায় মণ্ডপে গিয়ে জনসংযোগ সারেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে নন্দীগ্রামে ঢোকেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক নন্দীগ্রামের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ। তবে তিনি কোনও পুজোর উদ্বোধন না করলেও, খেদামবাড়ি, টেঙ্গুয়া, মহেশপুর-সহ বিভিন্ন এলাকায় পুজো ঘুরে দেখেন তিনি। সব মিলিয়ে পুজোর সময়েও রাজনৈতিক দ্বৈরথ থামার কোনও লক্ষণ নেই ।  

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget