এক্সপ্লোর

Durga Puja 2023: বছরভর ব্যস্ততা কাটিয়ে অন্য মুডে, শারদ-আনন্দে মাতলেন রাজনীতিকরা

Durga Puja 2023: লাস্ট ল্যাপে পুজো। নবমীর রাতে ঢাক বাজালেন অরূপ বিশ্বাস। বাড়ির পুজোয় ধুনুচি নাচ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

কলকাতা: পুজোর (Durga Puja 2023) আনন্দে রাজনীতিকরাও। কেউ ধুনুচি নাচ করলেন, কেউ আবার বাজালেন ঢাক। বছরভর রাজনীতির ব্যস্ততা। তার মধ্যেই শারদ-আনন্দে মাতলেন তাঁরাও।

উৎসবের আনন্দে রাজনীতিকরা: ঢাকের বাদ্যি, ধুনোর গন্ধ, গল্প-আড্ডার জমাটি আসর। উৎসবের শেষ লগ্নে আনন্দে মেতেছে আট থেকে আশি। উৎসবের আনন্দে সামিল হলেন রাজনীতিকরা। একেবারে ভিন্ন মুডে দেখা গেল তাঁদের। এদিন কুলটির নিয়ামতপুর দেবী মন্দিরে ঢাক বাজালেন অগ্নিমিত্রা পাল। নবমীর সন্ধ্যায় শ্রীরামপুরের একটি পুজোয় ধুনুচি নাচে পা মেলালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাড়ির পুজোয় ধুনুচি নাচ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। লাস্ট ল্যাপে পুজো। নবমীর রাতে ঢাক বাজালেন দুই মন্ত্রী। সুরুচিতে অরূপ বিশ্বাস, শ্রীভূমিতে সুজিত বসু। এদিন অরূপ বিশ্বাসের সুরুচি সঙ্ঘের পুজোয় হাজির হয়েছিলেন ফিরহাদ হাকিম।                       

ক’দিন যেতে না যেতেই দুয়ারে কড়া নাড়ল নবমী নিশি (Durga Puja 2023)। মন না চাইলেও ঘরে ঘরে শুরু উমা-বিদায়ের প্রস্তুতি। নবমীর সকাল থেকেই মন খারাপ ৷ হাসিমুখে সেই মন খারাপ ঢেকে রাখার চেষ্টা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়। নবমীর মহানগরীতে দুপুর থেকেই জনপ্লাবন ৷ স্লগ ওভারে শারদোৎসবের আমেজ চুটিয়ে উপভোগ করতে রাজপথে শহরবাসী৷ সন্ধে নামতেই জ্বলে উঠল আলো। উত্তরে কলেজ স্কোয়ার থেকে দক্ষিণে একডালিয়া, জনস্রোত ভাসিয়ে দিল এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপ৷ প্রতিমা দর্শন, খাওয়া-দাওয়া আর দেদার আড্ডা ৷         

এদিন দুপুর থেকেই কলকাতায় জনসমুদ্র। সন্ধে নামতেই তা জনসুনামির চেহারা নেয়। বিক্ষিপ্ত বৃষ্টিকে তুড়ি মেরে উড়িয়ে প্যান্ডেলে প্যান্ডেলে চলে দল বেঁধে ঠাকুর দেখা। প্রতি বারের মতো মাকে আরও কিছুদিন রেখে দেওয়ার বাসনা নিয়েই বিসর্জনের প্রহর গোনা শুরু। আলো-উৎসব-ভিড় সবই আগের মতো। কিন্তু সব কিছুরই রঙ যেন মনে হবে বড্ড বেশি ফিকে৷ আজ যে নবমী, রাত পোহালেই দশমী। উমা বিদায়। দশমীর সকাল হলেই প্রথা মেনে, উমার কৈলাসে ফেরার বার্তা নিয়ে উড়ে যাবে নীলকণ্ঠ পাখি। মন না চাইলেও ফেরাতে হবে উমাকে।             

আরও পড়ুন: Nadia News: কৃষ্ণনগরে বাইকের শোরুমে ডাকাতি, ৬ লক্ষ টাকা লুঠের অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget