এক্সপ্লোর

Durga Puja: ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ, পঞ্চমীর সন্ধেতেই ষষ্ঠীর বোধন

Belur Math Durga Puja: বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঠের সন্ন্যাসীরা এদিন দেবীকে বরণ করেন। প্রথা মেনে কাল হবে ঊমার আমন্ত্রণ ও অধিবাস।

বেলুড়: রীতি মেনে পঞ্চমীর সন্ধেতেই ষষ্ঠীর বোধন হল বেলুড় মঠের (Belur Math) দুর্গাপুজোয় (Durga Puja)। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে মঠের সন্ন্যাসীরা এদিন দেবীকে বরণ করেন। প্রথা মেনে কাল হবে ঊমার আমন্ত্রণ ও অধিবাস। বেলুড় মঠে দুর্গাপুজোর এবার ১২৫তম বর্ষ। ১৯০১ সালে বেলুড় মঠে দুর্গাপুজোর সূচনা করেছিলেন স্বামী বিবেকানন্দ।

পুজোর প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগারতির পর পুষ্পাঞ্জলি হবে। আর প্রতিদিনই সন্ধ্যা আরতি হবে শ্রী শ্রী ঠাকুরের আরতির পর। 
মহালয়া থেকেই কলকাতা-সহ রাজ্যের অনেক জায়গায় পুজোর আবেশ এসে যায়। স্বামী বিবেকানন্দের হাত ধরে ১৯০১ সালে প্রথম দুর্গা পুজো হয় মঠ প্রাঙ্গনে। বেলুড় মঠে জন্মাষ্টমীর সকালে প্রথা মেনেই অনুষ্ঠিত হয়েছিল দেবীর কাঠামো পুজো  । চিরাচরিত প্রথা মেনে  জন্মাষ্টমীর সকালে দেবী দুর্গার কাঠামো পুজোর মাধ্যমে শুরু হল উমার আবাহন।   

বেলুড় মঠে পুজো হয় বিশুদ্ধ সিদ্ধান্ত মতানুসারে। কবে কখন পুজো শুরু, কখনই বা সন্ধি পুজো, কখন মাতৃপ্রতিমার বিসর্জন, কখনই বা ভোগ বিতরণ , সবটাই জানানো হয়েছে মঠের তরফে। জেনে নেওয়া যাক। 

মঠের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর, ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর যথাক্রমে সোমবার, মঙ্গলবার এবং বুধবার বেলুড় মঠে দেবী শ্রী শ্রী দুর্গা পুজো অনুষ্ঠিত হবে। দুর্গাপুজোর পুঙ্খানুপুঙ্খ ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ডিডি বাংলায় দুর্গাপূজার সম্প্রচারের সময়সূচি যথাসময়ে প্রকাশিত হবে। 

২৭ সেপ্টেম্বর  ২০২৫ শনিবার                     
পঞ্চমী : সন্ধ্যা সাড়ে ৬ টায় বোধন

২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ষষ্ঠী : সকাল ৬ টায় কল্পারম্ভ এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় অধিবাস

২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
সপ্তমী : পুজো শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
মহাষ্টমী : পূজা শুরু হবে ভোর ৫:৪০ মিনিটে

কুমারী পূজা : পূজা শুরু হবে সকাল ৯:০০ মিনিটে

সন্ধি পূজা : বিকেল ৫:৪৩ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩১ মিনিটে

১ অক্টোবর ২০২৫ বুধবার
মহানবমী : পূজা শুরু ভোর ৫:৪০ মিনিটে
হোম : দুপুর ১২:৫৭ থেকে দুপুর ২:৩০ মিনিটে

২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
বিজয়া দশমী : পূজা শুরু হয় সকাল সাড়ে ৬ টায়
দর্পণ বিসর্জন : সকাল 8:25 টায়
বিসর্জন ও শান্তির জল দান : সন্ধ্যায় শ্রী শ্রী ঠাকুরের আরতির পর               

রোজ প্রসাদ বিতরণ : দুপুর ১২:০০ (মা সারদা সদাব্রত ভবনে)          
পুষ্পাঞ্জলি : প্রতিদিন শ্রী শ্রী মা দুর্গার ভোগরতির পর (২৯ সেপ্টেম্বর, ৩০, ১ অক্টোবর)      
মা দুর্গার সন্ধ্যা আরতি : প্রতিদিন শ্রী শ্রী ঠাকুরের আরতির পর ( ২৯ সেপ্টেম্বর, ৩০; ১ অক্টোবর )

সেরা শিরোনাম

Chorbagan Stampede : চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কী করছিলেন পুলিশ কর্তারা? উঠে এল বড় প্রশ্ন
চোরবাগানে ভিড় নিয়ন্ত্রণ করা গেল না কেন? কী করছিলেন পুলিশ কর্তারা? উঠে এল বড় প্রশ্ন
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget