এক্সপ্লোর

Durga Puja Vacation: জানালার ওপারেই কাঞ্চনজঙ্ঘা, পুজোর ছুটিতে ঘুরে আসুন পাহাড়ি গ্রাম ডেয়ারি গাঁও, যোগি ঘাট, শিটং-এ

পুজোর ছুটি মানেই চলো লেটস গো! ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়া পাহাড়, চা-বাগান, নদী, ঝরনার টানে।

মোহন প্রসাদ, দার্জিলিং: সামনেই দুর্গাপুজো। আর পুজো মানেই হইহই, আনন্দ আর প্রকৃতির টানে বেরিয়ে পড়া। করোনার নিয়মি-বিধি থাকলেও, ভ্রমণ প্রিয় মানুষের পায়ে বেড়ি পরায় কার সাধ্যি! তাই, করোনার ডবল ডোজ ভ্যাকসিন বা RT-PCR নেগেটিভ রিপোর্ট নিয়ে ফের দার্জিলিংমুখী পর্যটকরা। তবে শুধু পাহাড় নয়, পছন্দের তালিকায় থাকছে পাহাড়ি গ্রামও।

পুজোর ছুটি মানেই চলো লেটস গো! ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়া পাহাড়, চা-বাগান, নদী, ঝরনার টানে। পর্যকদের পছন্দের তালিকায় বরাবরই ওপরে থাকে দার্জিলিং। তবে, করোনা আবহ, কিছুটা বদলে দিয়েছে সেই তালিকাকে। মূল দার্জিলিং শহরের ভিড় এড়াতে ভ্রমণ পিপাসুরা পাড়ি দিচ্ছেন নির্জন পাহাড়ি গ্রামে। ক্রমশ ডেসটিনেশন হয়ে উঠছে ঘালেটার, ডেয়ারি গাঁও, যোগি ঘাট-সহ শিটং-এর একাধিক অফবিট জায়গা। 

এক পর্যটক অঞ্জনা দে মুখোপাধ্যায়ের কথায়, ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা। সবটাই সুন্দর। আলাদ করে যাওয়ার দরকার নেই। এত সুন্দর বলেই  ছুটে আসা। এই সমস্ত গ্রামগুলি পক্ষীপ্রেমীদের কাছেও হয়ে উঠছে স্বর্গরাজ্য। হিমালয়ের পাখিদের ছবি ক্যামেরাবন্দি করতে ভিড় করছেন ফটোগ্রাফাররা। শিক্ষক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার প্রান্তিক সরকার জানাচ্ছেন, আগেও এসেছি। বার বার আসি। হিমালয়ান পাখি আছে এখানে। আমি ফটোগ্রাফার। 

পুজো আসতে এখনও বেশ কিছদিন বাকি। কিন্তু এখনই বুকিং ফুল, জানাচ্ছেন হোম-স্টে মালিকরা। সম্প্রতি ডেয়ারি গাঁও-কে ঘোষণা করা হয়েছে প্লাস্টিকমুক্ত জোন হিসেবে। এই পরিস্তিতিতে  প্রকৃতির নির্মল হাতছানিতে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। 

শিটং হোম স্টে-র মালিক সন্ধ্যা আচার্য জানাচ্ছেন, পর্যকটকরা এইসব জায়গা বেশি পছন্দ করছেন। অক্টোবর ফুল বুকিং। এখানকার ডেয়ারি গাঁও প্লাস্টিক মুক্ত জোন ঘোষণা হয়েছে। সবুজ থাকলেই পর্যটক আসবে

শিটং-এর আরও এক হোম স্টে-র মালিক বিক্রম রাই জানিয়েছেন, ৭০-৭৫টা হোম স্টে রয়েছে। বেড়েছে। প্রকৃতি, কাঞ্চনজঙ্ঘা, কমলালেবু ওদিকে মংপুতে রবীন্দ্রনাথের বাড়ি দেখতে লোকে আসছে। দার্জিলিংয়ে বেড়াতে এলে করোনা ভ্যাকিসনের দুটি ডোজের সংশাপত্র অথবা RT-PCR নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকতেই হবে। কোভিড বিধি মেনেই পর্যটকদের স্বাগত জানাচ্ছে গ্রামগুলি।

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget