এক্সপ্লোর

Durgapur News: গ্রাহকদের নিরাপত্তা সুরক্ষিত করুক সরকার, সাইবার হামলা নিয়ে মত দুর্গাপুরের সমবায় ব্যাঙ্কগুলির

Cyber Attack News: গ্রাহকদের নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত রাখুক সরকার। সাইবার হামলা প্রসঙ্গে এই দাবিই করছে দুর্গাপুরের সমবায় ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষ।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: সাইবার হামলার (Cyber attack) জেরে ভারতজুড়ে সমস্যায় পড়েছে সমবায় ব্যাঙ্কগুলি (Co-operative Bank)। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সমস্যায় পড়েছেন প্রচুর গ্রাহক। এর মাঝেই বৃহস্পতিবার সমস্যা কিছুটা কেটেছে বলে জানাচ্ছে দুর্গাপুরের সমবায় ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Burdwan News: হকার উচ্ছেদেও আমরা-ওরা? বর্ধমানে ভাঙা হল না INTTUC-র ইউনিয়ন অফিস

স্থানীয় সূত্রে জানা গেছে,  দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে এটিএম পরিষেবা ব্যাহত হয়েছে গত তিন দিন ধরে। এটিএম মেশিনের স্ক্রিন নীল হয়ে ছিল বৃহস্পতিবার সকালেও। গত তিনদিন ধরে ব্যাঙ্ক থেকে ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফারও হয়নি। তবে আজ থেকে কিছুটা সমস্যা কাটিয়ে উঠছে বলে জানালেন ওই ব্যাঙ্কের সহকারী ম্যানেজার সুকান্ত মণ্ডল।

অন্যদিকে দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার রূপা বন্দ্যোপাধ্যায় জানালেন, যেহেতু তাঁদের নিজেদের সার্ভারের ওপর পুরো সিস্টেম চলে তাই ডেটা বাইরে যাওয়ার সম্ভাবনা কম। তাই সাইবার হামলার প্রভাব তাঁদের গ্রাহক পরিষেবা খুব বেশি পড়েনি। যদিও গ্রাহকরা এই ধরনের ঘটনায় যথেষ্ট নিরাপত্তার অভাব বোধ করছেন। গৃহবধূ থেকে শুরু করে দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী, সকলেই চাইছেন গ্রাহকদের নিরাপত্তা বিষযটিতে আরও জোর দিক। এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক সরকার। না হলে আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হবে সমবায় ব্যাঙ্কগুলির গ্রাহকদের।

আরও পড়ুন: Kanksa News: পঞ্চায়েত কার্যালয় সংস্কারের নামে কেন্দ্রের টাকা তছরূপের অভিযোগ কাঁকসায়

সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্ক এবং ভারতীয় সাইবার কর্তৃপক্ষ দেশের ব্যাঙ্কগুলিকে কয়েক সপ্তাহ আগেই সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে সতর্ক করেছিল। তারপরই বুধবার রাতে জানা যায়, সাইবার হামলার ফলে  দেশের প্রায় ৩০০টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ ব্যাহত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে সাইবার হামলার কথা জানানো হয় ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে। 

এদিকে এই হামলার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের পরিষেবা। গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়ার কাজ আপাতত বন্ধ রয়েছে। সবথেকে বেশি ব্যাহত হচ্ছে অনলাইনে টাকা লেনদেনের UPI পরিষেবা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chandipur News: স্কুলে যেতেন না নিজে, কাজ চালাতেন অন্যকে দিয়ে ! শোকজ তৃণমূলের শিক্ষক-নেতাকে

সেরা শিরোনাম

ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget