এক্সপ্লোর

DVC: ফের জল ছাড়ল DVC, রাজ্যের এই ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা !

DVC Water Flood Situation In 5 District Of Bengal : পুজো শেষেও কাটছে না দুর্যোগ, DVC-র ছাড়া জলে রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা

কলকাতা: বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, আরও জল ছাড়ল DVC. শুক্রবারের তুলনায় শনিবার দুর্গাপুর ব্যারাজ থেকে বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পুজো শেষেও কাটছে না দুর্যোগ। DVC-র ছাড়া জলে রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারাজ নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু DVC-র ছাড়া জল চিন্তা বাড়াচ্ছে দামোদরের নিম্ন অববাহিকার বাসিন্দাদের। রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে।এই পরিস্থিতিতে ফের জল ছাড়ল DVC.

আরও পড়ুন, সাগরে ঘনাচ্ছে সাইক্লোন 'শক্তি', চূড়ান্ত সতর্কতা, সাবধান থাকতে হবে কোন কোন রাজ্যকে ?

  শনিবার সকাল ৮টায় মাইথন জলাধার থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়।শুক্রবারের তুলনায় শনিবার বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়ে দুর্গাপুর ব্যারাজ। ৬৫ হাজার থেকে বাড়িয়ে ৭৩ হাজার ৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হয়।মাইথন ও পাঞ্চেত জলাধার এবং দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে দামোদর তীরবর্তী জেলাগুলিতে ফের বানভাসি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।  এর মধ্যে রয়েছে,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বাঁকুড়ার একাংশ।
 
বাঁকুড়ার সোনামুখীতে ইতিমধ্যেই দামোদরের জল বাড়তে শুরু করেছে। আরও জল ছাড়া হলে, এলাকা প্লাবিত হয়ে, জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বাঁকুড়া সোনামুখী কৃষক পরেশ বিশ্বাস বলেন, নদীর জল বাড়ছে সকালে আবার জল ছেড়েছে কী হবে জানি না+++ধান মাঠে শুয়ে পড়েছে...সবজি সব নষ্ট হয়ে যাবে সবে পুজোটা পেরোল লক্ষ্মীপুজো সামনে আমাদের খুবই দুরবস্থা হয়ে যাবে। হুগলির খানাকুল থেকে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দাদের মনেও আশঙ্কার মেঘ। আরামবাগের বাসিন্দা বলেন, পুজোর আগে ক্ষতি....পুজোর পরেও ক্ষতির আশঙ্কা...এমন বক্তব্য পাঠাবে।
 
শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন,এই বেপরোয়া পদক্ষেপ, উৎসবের সময়ে মানুষকে দুঃখ-যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এরপরই মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে, কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী CR পাটিল এক্স হ্যান্ডলে লেখেন, জল ছাড়ার আগে রাজ্যের সেচ দফতর ও জলপথ বিভাগের মতামত চাওয়া হয়েছিল, কিন্তু কোনও মন্তব্য বা তথ্য মেলেনি। জল ছাড়া নিয়ে বাগ্‍‍যুদ্ধের আঁচ ক্রমশ বাড়ছে।

 তৃণমূল কংগ্রেস সেচমন্ত্রী ও বিধায়ক  মানস ভুঁইয়া বলেন, ৪ তারিখ অক্টোবর, আজকে DVC জল ছেড়েছে ৭৩ হাজার কিউসেক। গতকাল ছিল ৭০ হাজার কিউসেক। পরশু ছিল ৬৫ হাজার কিউসেক। কী হচ্ছেটা কী বলুন তো? বাংলাকে এরা পচিয়ে মারতে চায়...কেন্দ্রীয় সরকার, বিজেপি আর DVC।'প্রতিবারই জল ছাড়া নিয়ে কেন্দ্র-রাজ্য় দায় ঠেলাঠেলির ছবিটা একই থাকে। কিন্তু খেটে খাওয়া মানুষগুলোর এই ভোগান্তি এবং যন্ত্রণার ছবিটা কবে পাল্টাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget