এক্সপ্লোর

East Midnapur News: চুরির টাকায় হলদিয়া থেকে দিল্লি, বিলাসবহুল জীবন! লক্ষাধিক টাকা, বহুমূল্য সামগ্রী-সহ গ্রেফতার যুবক

হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডের কথায়, দিল্লিতে সীমাপুরী এলাকায় থাকত। ওখানেই সে চুরি করা শিখেছে। গতবছর দিল্লি পুলিশ রেড করে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করে দিল্লিতে মিনিমাম ৬টা কেস রয়েছে। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: চুরির টাকায় বিলাসবহুল জীবন। হলদিয়া থেকে দিল্লি। পুলিশের খাতায় দাগী চোর হিসেবে নাম রয়েছে। এ হেন দুষ্কৃতীকেই গ্রেফতার করল হলদিয়া থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নগদ টাকা, বহুমূল্য বিদেশি ঘড়ি-সহ অন্য সামগ্রী। 

পেশা চুরি। নেশা বিলাসবহুল জীবন কাটানো। কখনও সোনার গয়না, কখনও টাকাপয়সা, আবার কখনও বহুমূল্য বিদেশি ঘড়ি অথবা দামি মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা দিল মহম্মদের বিরুদ্ধে।

শেষপর্যন্ত পুলিশের জালে দাগী দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, ৮-১০ বছর আগে অপরাধ জগতে নাম লেখায় নন্দীগ্রামের কেন্দামারির দিল মহম্মদ। গতবছর চুরির অভিযোগে নন্দীগ্রামের বাড়ি থেকে দিল মহম্মদকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সেখানে চুরির ঘটনায় মাসছয়েক জেলও খাটে সে। জামিন পেয়ে মাসতিনেক আগে রাজ্যে ফেরে ওই দুষ্কৃতী। হলদিয়ার ব্রজলালচকে বাড়ি ভাড়া নেয়।

হলদিয়ার এসডিপিও রাহুল পাণ্ডের কথায়, দিল্লিতে সীমাপুরী এলাকায় থাকত। ওখানেই সে চুরি করা শিখেছে। গতবছর দিল্লি পুলিশ রেড করে নন্দীগ্রাম থেকে গ্রেফতার করে দিল্লিতে মিনিমাম ৬টা কেস রয়েছে। 

এরই মধ্যে পুরনো পেশায় ফিরে যায় ওই দাগী দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, বুধবার হলদিয়ার ক্ষুদিরাম নগরে একটি বাড়িতে চুরি হয়। ওই বাড়ির সামনে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে মোটরবাইক নিয়ে ঘোরাফেরা করতে দেখে মোবাইল ফোনে ছবি তুলে রাখেন স্থানীয় এক ব্যক্তি। ওই ছবি দেখেই দুষ্কৃতীর মোটরবাইক সনাক্ত করা হয়। চুরির কিনারা করে পুলিশ।

হলদিয়া এসডিপিও রাহুল পাণ্ডে আরও জানিয়েছেন, পাশের বাড়িতে একটি লোক ছবি তুলে রাখে। বাইকের কিছুটা দেখা যায়। তার সূত্র ধরেই ব্রজলালচকের বাড়ি থেকে গ্রেফতার।

গ্রেফতার করে দিল মহম্মদকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দেড়লক্ষ টাকা, কয়েকলক্ষ টাকার সোনার গয়না, নামী ব্র্যান্ডের বিদেশি ঘড়ি ও দামী মোবাইল ফোন। এই চক্রে আর কেউ জড়িত কিনা খতিয়ে দেখছে হলদিয়া থানার পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget