এক্সপ্লোর

Municipal Recruitment Corruption: পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এবার ডায়মন্ড হারবার পুরসভাকে ED নোটিশ

South 24 Parganas: ইডি যা যা চেয়েছে, সেই প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস।

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি (Municipal Recruitment Corruption) মামলায় এবার ডায়মন্ড হারবার পুরসভাকে (Diamond Harbor Municipality) নোটিস। এবার ডায়মন্ড হারবার পুরসভাকে নোটিস পাঠাল ইডি। ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ডায়মন্ড হারবার পুরসভায় নিয়োগ, খবর ইডি (ED) সূত্রে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও ডি পদে ১৬ জনের নিয়োগ করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সেই নিয়োগ নিয়ে বিস্তারিত তথ্য চেয়ে ইডি নোটিস পাঠিয়েছে। ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের (TMC) মীরা হালদার। তাঁর দাবি, সব কিছু নিয়ম মেনে হয়েছিল, নিয়োগে কোনওরকম দুর্নীতি হয়নি। ইডি যা যা চেয়েছে, সেই প্রয়োজনীয় তথ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস।

ডায়মন্ড হারবার পুরসভা সূত্রে খবর, গত সপ্তাহেই কেন্দ্রীয় এজেন্সির নোটিস পেয়েছে তারা। নোটিসের প্রেক্ষিতে ইডি-কে তথ্য পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারম্যান। সূত্রের খবর, ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে ২০১৬ সালে ডায়মন্ড হারবার পুরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদে ১৬ জনকে নিয়োগ করা হয়। পরীক্ষা থেকে প্রার্থী নির্বাচন, গোটা প্রক্রিয়ার ব্যবস্থাপনার দায়িত্বে ছিল অয়ন শীলের সংস্থা ABS ইনফোজোন। পুরসভা সূত্রে খবর, ইডি-র তরফে সেই সমস্ত নিয়োগ সংক্রান্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। 

এই ইস্যুতে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুণাল হালদার বলেন, 'সর্বক্ষেত্রে দুর্নীতি হয়েছে। ডায়মন্ড হারবার পুরসভা একটা নমুনা মাত্র।' এই তদন্ত আরও আগে হওয়া উচিত ছিল বলে বলেছে সিপিএম।

২০১৬ সালে তৃণমূল পরিচালিত ডায়মন্ড হারবার পুরসভার চেয়ারপার্সনের দায়িত্বে ছিলেন মীরা হালদার। এখন তিনি ওই পুরসভারই ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। প্রাক্তন চেয়ারপার্সনের দাবি, সমস্ত নিয়োগই নিয়ম মেনে হয়েছিল। তাঁর দাবি, 'নিয়মমাফিক টেন্ডার করে, ইন্টারভিউ নিয়ে ডিএলবিতে পাঠিয়েছি। ডিএলবি থেকে অর্ডার আসতে তারপর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। বেআইনি কাজ করেছি বলে মনে করি না। এজেন্সিকে ডেকেছি। টেন্ডার করে যাকে ভাল লেগেছে, তাকে দিয়েছি দায়িত্ব। সঠিকভাবে চলেছি। যখন ডাকবে, সঠিক কথাই বলব।'

ইডি সূত্রে দাবি, অয়ন শীলের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়। সেই সূত্র ধরেই এবার ইডি-র স্ক্যানারে এবার ডায়মন্ড হারবার পুরসভা।

সিবিআইও পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে। সেই মামলায় দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করা হয়েছিল বলে জানিয়েছিল সিবিআই। ৩১ আগস্ট তাঁকে ডাকা হয়েছে বলে সিবিআইয়ের দাবি। যদিও এদিনই দমকলমন্ত্রী সুজিত বসু দাবি করেছেন, তিনি সিবিআইয়ের থেকে কোনও নোটিশ পাননি।

 

আরও পড়ুন: সাতসকালে এলোপাথাড়ি গুলি! 'খুন' তৃণমূলকর্মী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget