এক্সপ্লোর

Shahjahan Sheikh Sandeshkhali : পড়ে শুধু জামাকাপড়, বাসনপত্র ! শাহজাহানের ডেরা থেকে শূন্য হাতে ফিরবে ED?

Sandeshkhali ED Raid : সূত্রের খবর, শেখ শাহজাহানের ঘরে মিলেছে ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা।

সমীরণ পাল, আবীর দত্ত, প্রকাশ সিনহা, কলকাতা : ইডি-র ওপর হামলার পর প্রায় ৩ সপ্তাহ কাটতে চললেও এখনও অধরা সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহান। যাবতীয় তথ্য-প্রমাণ সরিয়ে ফেলেই কি গা ঢাকা দিয়েছেন সন্দেখশালি-সন্ত্রাসের মূল অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? ইডি-র তল্লাশি অভিযান ঘিরে সেই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে ওয়াকিবহাল মহলে। এনফোর্সমেন্ড ডিরেক্টরেট সূত্রে খবর, সকাল ৭.৪০ থেকে শুরু হওয়া তল্লাশিতে এখনও পর্যন্ত বিশেষ কিছুই মেলেনি।

প্রমাণ সরিয়ে ফেলেছে শাহজাহান?

সূত্রের খবর, শেখ শাহজাহানের ঘরে মিলেছে ৩টি খালি ব্রিফকেস, আলমারিও কার্যত ফাঁকা। জামাকাপড় ও বাসনপত্র ছাড়া আর কিছুই নেই শেখ শাহজাহানের বাড়িতে। তাহলে কি এরই মধ্যে যাবতীয় প্রমাণ সরিয়ে ফেলেছে শাহজাহান? উঠছে প্রশ্ন। 

সকাল ৭.৪০ থেকে সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযান চালান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এসএসকেএম হাসপাতালে তাঁর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের হাতে যে চিঠি দিয়েছিলেন, তাতে 'ডাকু' শঙ্কর আঢ্যর পাশাপাশি সন্দেশখালি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের নামও রয়েছে।

কেন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি?                      

ইডি সূত্রে দাবি, কাদের থেকে কোটি কোটি টাকা নিতে হবে, প্রাক্তন খাদ্যমন্ত্রী ওই চিঠিতে তা উল্লেখ করেছিলেন। জেরায় মন্ত্রী সেই কথা স্বীকার করে নেন বলে দাবি ইডি সূত্রে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অনুমান, শঙ্কর আঢ্যর পাশাপাশি শেখ শাহজাহানের মাধ্যমেও রেশন বণ্টন দুর্নীতির বিপুল অঙ্কের টাকা বিদেশ পাচার করা হয়েছে।  রেশন বণ্টনে দুর্নীতির অঙ্ক ৯ থেকে ১০ হাজার কোটি টাকা! এমন কি দুর্নীতির এই অঙ্ক আরও বাড়তে পারে! তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আদালতে এমনই দাবি করেছিল ইডি।  

সন্দেশখালিকাণ্ডে রাজ্য় সরকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আগেই হাইকোর্টে CBI-কে তদন্তভার হস্তান্তরের আবেদন জানিয়েছিল ইডি। পুলিশের বিরুদ্ধে অভিযুক্তকে ঠান্ডা ঘরে রাখার অভিযোগ তুলেছিল কেন্দ্রীয় এজেন্সি। তা নিয়ে পুলিশকে কড়া ভর্ৎসনা করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত।                     

আরও পড়ুন :

শাহজাহানের সাম্রাজ্যে ইডি , ছুটে এল রাজ্য পুলিশ ! আজ কী করল তারা ?

 

সেরা শিরোনাম

Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget