এক্সপ্লোর

Sheikh Shahjahan: ৩৬ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান, তৃতীয়বার নোটিস ED-র

ED Summons Sheikh Shahjahan: দু'বার নোটিসেও অনুপস্থিত, ফের শেখ শাহজাহানকে নোটিস...

 প্রকাশ সিন্হা ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শেখ শাহজাহানকে ফের নোটিস ইডির (ED summons Sheikh Shahjahan)। ৩৬ দিন পার, এখনও অধরা শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তলব ইডির। ১২ ফেব্রুয়ারি সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব। দু'বার নোটিসেও অনুপস্থিত, ফের শেখ শাহজাহানকে নোটিস। 

সন্দেশখালির এই ঘটনার পর, দেখতে দেখতে তেত্রিশ দিন পার হয়ে গেছে। এখনও কোনও খোঁজ নেই তৃণমূলের ব্লক সভাপতি শেখ শাহজাহানের। পাশাপাশি, ২৯ জানুয়ারির মতো এদিনও ইডির তলবে হাজিরা দিলেন না সন্দেশখালিকাণ্ডে মাস্টারমাইন্ড। বদলে এদিন বিকেলের দিকে সিজিও কমপ্লেক্সে আসেন শেখ শাহজাহানের এক আইনজীবী। ইডি সূত্রে দাবি, তিনি শেখ শাহজাহানের তরফে ইডির কাছে অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেন। যদিও আইনজীবীর কোনও আবেদনই গ্রহণ করেনি কেন্দ্রীয় এজেন্সি।আর এদিনই সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় CBI ও রাজ্য পুলিশকে নিয়ে গঠিত SIT-এর ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রেশন দুর্নীতি মামলার তদন্তে গত ৫ জানুয়ারি, সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান ঘিরে তুলকালাম বেধেছিল। তারপর থেকে আজ পর্যন্ত খোঁজ মেলেনি সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতির। 

সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে ফের তল্লাশিতে যায় ইডি। সেদিনই তাঁর বাড়িতে ২৯ জানুয়ারি ইডির অফিসে হাজিরা দেওয়ার জন্য নোটিস দেয় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু হাজিরা দেননি শাহজাহান। মাঝে একাধিক আদালতে আগাম জামিনের আবেদনও করেন তিনি। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। এরই মাঝে তাঁকে ৭ ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য ফের তাঁকে মেল করে ইডি। কিন্তু মঙ্গলবার সেই তলবেও সাড়া দিলেন না শেখ শাহজাহান। অন্যদিকে, তাঁর বাড়ি পড়ে রয়েছে তালাবন্দি অবস্থায়। শেখ শাহজাহানের ভাই বলেন, আমার সঙ্গে তো যোগাযোগ নেই। আমাদের সঙ্গে, উনি তো, আমাদের ফোন খোলাই আছে অলওয়েজ। উনিও কোনও যোগাযোগ করছে না। আমরা ফোন করে ফোনে পাচ্ছি না তো। দলের মধ্যে এমএলএ সুকুমার মাহাত, ওরা মাঝেমধ্যে কথা বলে। বাড়ির খোঁজ নেয়।  
ইডি সূত্রে দাবি, শেখ শাহজাহানকে আর অতিরিক্ত সময় দিতে রাজি নয় কেন্দ্রীয় এজেন্সি। 

আরও পড়ুন, অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget